রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শ্রমিকের মহাসড়ক অবরোধে দীর্ঘ ৬ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক লক্ষ্মীপুরে ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ চাঁপাইনবাবগঞ্জে আলিমে জিপিএ-৫ মাত্র ২, পিছিয়ে ২৬ মাদরাসা CJP’s Abhijeet Dipke Attends Diljit Dosanjh’s Concert After ‘I’m An Artist’ Row: ‘Chota Bhai Samajh Ke Mitti Pao’ | Bollywood News Nemesis No. 1! Mitchell Santner scripts history, enters record books against India | Cricket News তরুণ চিকিৎসকদের গতানুগতিক ধারার বাইরে চিন্তা করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শনিবার চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova

কারাগারে নূর হোসেনের মোবাইল ব্যবহার, ৩ সদস্যের তদন্ত কমিটি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ২০৬ সময় দেখুন
কারাগারে নূর হোসেনের মোবাইল ব্যবহার, ৩ সদস্যের তদন্ত কমিটি – Corporate Sangbad


গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদি নূর হোসেনের কাছ থেকে একটি মোবাইল জব্দ এবং ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত টিম গঠন করেছে কারা কর্তৃপক্ষ।

শনিবার (৮ জানুয়ারি) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার আব্দুল জলিল তদন্ত কমিটি গঠন করার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেল সুপার আব্দুল জলিল জানান, নূর হোসেনসহ তিনজন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পার্ট-২ এর কনডেম সেলে বন্দি রয়েছেন। কনডেম সেলে নূর হোসেন গোপনে মোবাইল ফোন ব্যবহার করছেন খবর পেয়ে ৫ জানুয়ারি সেখানে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে একটি মিনি বাটন মোবাইল উদ্ধার করা হয়। পরে কারাগারের উপ-তত্ত্বাবধায়ক উম্মে সালমাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন, সর্ব প্রধান কারারক্ষী আসাদুর রহমান ও সদস্য সচিব ডেপুটি জেলার নুরুল মবিন। এই কমিটিকে ১১ জানুয়ারির মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।

নারায়ণগঞ্জের সাবেক ওয়ার্ড কাউন্সিলর বহুল আলোচিত সাত খুনের মামলার ফাঁসির দণ্ড নিয়ে এখন কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজিসহ নানা অভিযোগে আরও মামলা বিচারাধীন রয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর