রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শ্রমিকের মহাসড়ক অবরোধে দীর্ঘ ৬ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক লক্ষ্মীপুরে ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ চাঁপাইনবাবগঞ্জে আলিমে জিপিএ-৫ মাত্র ২, পিছিয়ে ২৬ মাদরাসা CJP’s Abhijeet Dipke Attends Diljit Dosanjh’s Concert After ‘I’m An Artist’ Row: ‘Chota Bhai Samajh Ke Mitti Pao’ | Bollywood News Nemesis No. 1! Mitchell Santner scripts history, enters record books against India | Cricket News তরুণ চিকিৎসকদের গতানুগতিক ধারার বাইরে চিন্তা করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শনিবার চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova

সস্ত্রীক করোনা আক্রান্ত প্রধান বিচারপতি, হাসপাতালে ভর্তি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ২৩৭ সময় দেখুন
সস্ত্রীক করোনা আক্রান্ত প্রধান বিচারপতি, হাসপাতালে ভর্তি – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক :করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং তাঁর স্ত্রী ডালিয়া ফিরোজ। বুধবার রাতে অসুস্থতা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন প্রধান বিচারপতি। এর আগে গত মঙ্গলবার একই হাসপাতালে ভর্তি হন তাঁর স্ত্রী ডালিয়া ফিরোজ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধান বিচারপতি এবং তাঁর স্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। আজ দুপুর ১২টায় তাদের বিষয়ে মেডিকেল বোর্ড বসার কথা রয়েছে।

বর্তমানে বিএসএমএমইউ হাসপাতালের ভিআইপি ডিলাক্সের ৬১২ নম্বর কেবিনে চিকিৎসাধীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

গত ৩১ ডিসেম্বর শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেন প্রধান বিচারপতি। মঙ্গলবারই তিনি আপিল বিভাগে করোনার সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ফের ভার্চুয়ালি হবে সব বিচারকাজ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বসার পর তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, চারিদিকে যেভাবে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে ভার্চুয়ালি যেতে হবে।

এসময় তিনি আরও বলেন, হাইকোর্ট বিভাগের ১৩ বিচারপতি করোনা আক্রান্ত। আক্রান্ত সুপ্রিম কোর্টের অনেক স্টাফ। এমন পরিস্থিতিতে কোর্টের কার্যক্রম চালানো কঠিন হয়ে যাবে। সেই সাথে নিম্ন আদালতের অনেক বিচারকও করোনায়। আক্রান্ত এমন অবস্থায় কোর্ট চালানো কঠিন হয়ে পড়বে।

এর পর মঙ্গলবারই (১৮ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এ বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি জারি করেন।

এতে বলা হয়, করোনা সংক্রমণজনিত উদ্ভূত পরিস্থিতিতে আগামী ১৯ জানুয়ারি বুধবার থেকে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং এতদসংক্রান্তে জারিকৃত প্রাকটিস ডাইরেকশন অনুসরণ করত তথ্য-প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান ৩০ দিনের জন্য বন্ধ চেয়ে হাইকোর্টে আবেদন





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর