বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ ৩১ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চবিতে গবেষণা উৎসব

বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ফারুকী গ্রেপ্তার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২২ মে, ২০২১
  • ৪২৬ সময় দেখুন
বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ফারুকী গ্রেপ্তার – Corporate Sangbad


আইন-আদালত


নিজস্ব প্রতিবেদক : হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী এনামুল হাসান ফারুকীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ মে) দুপুর ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ থেকে র‍্যাব-৭ এর একটি দল শক্রবার রাতে এনামুলকে গ্রেপ্তার করেছে।

র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তাকে শুক্রবার রাতে হাটহাজারীর ফতেয়াবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে শফি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।’

এনামুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর প্রতিবাদে গত ২৬ মার্চ মোদিবিরোধী আন্দোলনের নামে সহিংসতা ও নাশকতার অভিযোগে হাটহাজারীতে কয়েকটি মামলা করে পুলিশ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর