বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ২৮০ সময় দেখুন
মগবাজারে বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা – Corporate Sangbad



নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে রমনা থানায় মামলা করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুন) ভোরে ডিএমপির রমনা থানায় এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার বাদী রমনা থানার একজন পুলিশ কর্মকর্তা। মামলায় আসামির নাম ‘অজ্ঞাত’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফৌজদারি দণ্ডবিধির ৩০৪(ক) ধারায় মামলা হয়েছে। পুলিশ বিস্ফোরণের বিষয়টি খতিয়ে দেখছে।

দণ্ডবিধি ৩০৪ (ক) বলতে কোনো ব্যক্তির বেপরোয়া বা অবহেলার জন্য অন্যের প্রাণহানীকে বোঝায়। কারো বিরুদ্ধে এই ধারার অপরাধ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ৫ বছরের জেল, অর্থদণ্ড অথবা উভয়দণ্ড হতে পারে।

উল্লেখ্য, রোববার (২৭ জুন) সন্ধ্যায় মগবাজারে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শেখ খবর পাওয়া পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কয়েকজন ঢামেকসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

বিস্ফোরণের ঘটনার কারণ অনুসন্ধানে ৭ সদস্যের কমিটি করেছে পুলিশ সদর দফতর। কমিটির প্রধান করা হয়েছে পুলিশের জঙ্গি ও সন্ত্রাসবিরোধী ইউনিট কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ইউনিটের প্রধান আসাদুজ্জামানকে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর