বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ

[১] ইউএনডিপির কান্ট্রি ইকোনমিস্ট হিসেবে যোগ দিয়েছেন নাজনীন আহমেদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৩৫৭ সময় দেখুন
[১] ইউএনডিপির কান্ট্রি ইকোনমিস্ট হিসেবে যোগ দিয়েছেন নাজনীন আহমেদ


[১] ইউএনডিপির কান্ট্রি ইকোনমিস্ট হিসেবে যোগ দিয়েছেন নাজনীন আহমেদ

কূটনৈতিক প্রতিবেদক: [২] জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট হিসেবে যোগ দিয়েছেন অর্থনীতিবিদ ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো নাজনীন আহমেদ। প্রথম ধাপে নাজনীন আহমেদ ইউএনডিপিতে এক বছর দায়িত্ব পালন করবেন।

[৩] এক বছরের জন্য তার লিয়েন (বৈদেশিক চাকরি) মঞ্জুর করেছে সরকার। এই সময় তিনি সরকার থেকে কোনো সুযোগ-সুবিধা পাবেন না। পরবর্তীকালে ধাপে ধাপে তার লিয়েনের মেয়াদ বাড়তে পারে।

[৪] নাজনীন আহমেদ জানান, বৃহস্পতিবার বাসা থেকেই ভার্চুয়ালী প্রথম কর্ম দিবস সম্পন্ন করেছেন এবং লাকডাউন চালাকালীন সময়ে বাসা থেকেই অফিস করবেন।

[৫] ইউএনডিপিতে এই প্রথম কান্ট্রি ইকোনমিস্ট পদ সৃষ্টি করা হলো। বাংলাদেশে এখন বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকে (এডিবি) এই পদ রয়েছে। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে যেসব কার্যক্রম নেওয়া হবে, সেখানে পরামর্শ দেবেন নাজনীন।

[৬] ইউএনডিপি বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমে নীতি ও কৌশলগত পরামর্শ দেবেন তিনি। একই সঙ্গে আঞ্চলিক কাজেও সহযোগিতা করবেন।

[৭] গবেষণায় নাজনীন আহমেদের অভিজ্ঞতা ২৪ বছরের। বিআইডিএসের গবেষক হিসেবে সামষ্টিক অর্থনীতি, শ্রমবাজার, শিল্প খাত, আন্তর্জাতিক বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা, জেন্ডার—এসব বিষয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন ড. নাজনীন।

[৮] পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সময়ে সরকারের নীতিনির্ধারণী কার্যক্রমে তিনি সক্রিয় অংশ নিয়েছেন। তিনি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নে গঠিত অর্থনীতিবিদ প্যানেলের সদস্য ছিলেন। নাজনীন আহমেদ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন, এসএমই ফাউন্ডেশন ও এনজিও ফাউন্ডেশনেরও সদস্য।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর