বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

সজীব গ্রুপের চেয়ারম্যান, সিইওসহ ৮ জন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৩৩৬ সময় দেখুন
সজীব গ্রুপের চেয়ারম্যান, সিইওসহ ৮ জন গ্রেপ্তার


ইউনাইটেড নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডসের কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ জনের মৃত্যুর ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন কারখানাটির মালিক সজীব গ্রুপের চেয়ারম্যান আবুল হাসেম, গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহেনশাহ আজাদ।

মামলা ও গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডসের কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ জনের মৃত্যুর ঘটনায় ৮ জনকে আটকের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, এ ঘটনার জন্য কারও ন্যূনতম অবহেলা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আহত ও নিহত ব্যক্তিদের পরিবারকে সরকারের পক্ষ থেকে যতটা সম্ভব ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে এবং হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ভবন নির্মাণে ন্যূনতম ক্রুটি এবং শ্রমিক পরিচালনায় কোনো গাফিলতি থাকলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর