বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :

আনোয়ারায় ৬৭৫ পরিবারে প্রধানমন্ত্রীর উপহারের নগর অর্থ সহায়তা বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৪২০ সময় দেখুন
আনোয়ারায় ৬৭৫ পরিবারে প্রধানমন্ত্রীর উপহারের নগর অর্থ সহায়তা বিতরণ

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের ফলে লকডাউন কালে আনোয়ারা উপজেলার ২নং বারশত ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া হত দরিদ্র, দুঃস্থ ও অসহায় সাড়ে ৬৭৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তার তহবিল থেকে নগদ ৫০০ টাকা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে উপজেলার বারশত ইউনিয়নের পারকি দুধকুমড়া এলাকায় পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ নগদ অর্থ বিতরণ করা হয়। দুর্দিনে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা পেয়ে খুশি উপকার ভোগীরা।

এসময় উপস্থিত ছিলেন, বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, ইউপি সদস্য কামাল হোসেন, ডা. বিপ্লব ধর, আব্দুল হামিদ, রাজিয়া সুলতানা, লাকি আক্তার প্রমুখ।

বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রথম ধাপে ১০০ পরিবার এবং দ্বিতীয় ধাপে সমাজের কর্মহীন মানুষের পাশাপাশি অসহায়, দুঃস্থ, হতদরিদ্র ৬৭৫ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর