বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ

[১] কানাডায় নজর কাড়ছে বাংলাদেশি ক্রিকেট, দরকার পৃষ্ঠপোষকতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৩৭২ সময় দেখুন
[১] কানাডায় নজর কাড়ছে বাংলাদেশি ক্রিকেট, দরকার পৃষ্ঠপোষকতা


[১] কানাডায় নজর কাড়ছে বাংলাদেশি ক্রিকেট, দরকার পৃষ্ঠপোষকতা

সালেহ্ বিপ্লব: [২] কোনো ধরনের প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা ছাড়াই টরন্টোয় বাংলাদেশিদের ৬টি টিম মূলধারার  ক্রিকেট  লীগে অংশ নিয়ে ইতিমধ্যে আলোচনায় এসেছে।  বাংলাদেশিদেরই ২০টির মতো ক্রিকেট টিম গড়ে উঠেছে, বলে জানিয়েছেন টরন্টোর ক্রিকেট অঙ্গনের সংশ্লিষ্টরা।

[৩] তারা জানান, নিয়মিত অনুশীলনের জন্য একটি মাঠ আর পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশি খেলোয়াড়রা কানাডার জাতীয় দলে প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে।

[৪] স্থানীয় সময় বুধবার রাতে  কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর এর সঞ্চালনায় ‘শওগাত আলী সাগর লাইভ’ অনুষ্ঠানে আলোচনায় প্রবাসী বাংলাদেশি ক্রিকেটাররা এ কথা জানান।

[৫]আলোচনায় অংশ নেন স্বাধীন ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট ইত্তেজা আহমেদ টিপু, বাংলা ওয়ারিয়র ক্রিকেট টিমের ভাইস ক্যাপ্টেন মোস্তফা দাউদ এবং টিম টাইগার ক্রিকেট টিমের ক্যাপ্টেন তানিম চৌধুরী।

[৬] ইত্তেজা আহমেদ টিপু  কানাডায় বিশেষ করে টরন্টোয় বাংলাদেশিদের ক্রিকেট চর্চার ইতিবৃত্ত তুলে ধরে বলেন, প্রবাসের কঠিন জীবনে নিয়মিত খেলাধুলার চর্চা করা রীতিমতো দুরূহ কাজ। কিন্তু ক্রিকেটমোদী বাংলাদেশিরা ভাড়া করা মাঠে অনুশীলন করে করেই এখন মূলধারার বিভিন্ন  লীগে অংশ নিচ্ছেন।

[৭] তিনি বলেন, অনুশীলনের মাঠ ভাড়া থেকে শুরু করে যাবতীয় খরচ ক্রিকেটারদের বহন করতে হয়। ব্যক্তিগতভাবে  কেউ কেউ স্পন্সরশীপ নিয়ে এগিয়ে এলেও প্রাতিষ্ঠানিক সহযোগিতা অভাব রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

[৮] ক্রিকেটার মোস্তফা দাউদ ক্রিকেটারদের নিয়মিত অনুশীলনের জন্য একটি মাঠের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, সিটি কর্পোরেশনের কাছ থেকে মাঠ ভাড়া নিয়ে আমাদের অনুশীলন করতে হয়। কানাডায় বাংলাদেশি ক্রিকেটের বিকাশের জন্য দরকার একটি মাঠ। এ ব্যাপারে কমিউনিটির সবার এগিয়ে আসা দরকার।

[৯] ক্রিকেটার তানিম চৌধুরী  অন্যান্য কমিউনিটিতে থাকা  অবকাঠামোগত সুবিধাদি তুলে ধরে বলেন,পর্যাপ্ত অবকাঠামোগত সুবিধাদি নিশ্চিত করা গেলে আমাদের ক্রিকেটাররা কানাডার জাতীয় দলে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সক্ষম হবে। নতুন প্রজন্মের ছেলে মেয়েরাও ক্রিকেটের ব্যাপারে উৎসাহী হবে।

[১০] তিনি বলেন, বহু সংখ্যক মেধাবী বাংলাদেশি ক্রিকেটার কানাডায় বসবাস করেন। অবকাঠামোগত সুবিধা তৈরি হলে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করে কানাডায় বাংলাদেশিরা জাতীয় ক্রিকেটে নেতৃত্ব দিতে সক্ষম হবে বলে তিনি মনে করেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের নিজ নিজ সামর্থ্য অনুসারে টরন্টোর বাংলাদেশি ক্রিকেটকে সহযোগিতার আহ্বান জানান।

[১১] ’নতুনদেশ’এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর বলেন,কানাডায় বাংলাদেশি ক্রিকেট যথেষ্ট এগিয়ে গেছে, মূলধারায় বাংলাদেশকে তুলে ধরছে  অথচ তাদের সম্পর্কে কমিউনিটিতে তেমন একটা আলোচনা শোনা যায় না। তাদের নিয়ে তেমন উচ্ছাস দেখা যায় না। অনেকটা আড়ালেই যেনো পড়ে আছে বিদেশের মাটিতে বাংলাদেশিদের মর্যাদার আসনে বসানোর অসাধারন এক উদ্যোগ। তিনি টরন্টোর বাংলাদেশিদের  ক্রিকেটকে  সহযোগিতায় এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান।

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর