বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ

[১] বাংলা সংলাপ পেলো সেরা উদীয়মান এথনিক নিউজ মিডিয়া প্রকাশনা ২০২১ এওয়ার্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৪৩৮ সময় দেখুন
[১] বাংলা সংলাপ পেলো সেরা উদীয়মান এথনিক নিউজ মিডিয়া প্রকাশনা ২০২১ এওয়ার্ড


[১] বাংলা সংলাপ পেলো সেরা উদীয়মান এথনিক নিউজ মিডিয়া প্রকাশনা ২০২১ এওয়ার্ড

সাইদুল ইসলাম, লন্ডন থেকে:  [২]  “এসএমই নিউজ গ্রেটার লন্ডন এন্টারপ্রাইজ এওয়ার্ড ২০২১” পুরস্কারটি প্রতিবছর আয়োজন করে মেইনস্ট্রিম ওরগানাইজেশন এ১ গ্লোবাল মিডিয়া লিমিটেড। মূল ধারার সংবাদ প্রকাশ , করোনাভাইরাস মহামারী চলাকালীন অনুসন্ধানী প্রতিবেদন এবং সর্বশেষ আপডেট খবর প্রকাশের মাধ্যমে বাংলা সংলাপ রাজধানী লন্ডনে জাতিকে অনুপ্রেরণা যুগিয়েছে । এই সব দিক বিবেচনায় নিয়ে বাংলা সংলাপকে এই এওয়ার্ড প্রদান করা হয় ।

[৩] এওয়ার্ড প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও বলা হয় মহামারী দ্বারা সৃষ্ট বিভিন্ন সমস্যা ও চাপ সত্ত্বেও আপনার অধ্যবসায় এবং উৎসর্গের প্রমাণ হিসাবে আমরা রাজধানীতে সমৃদ্ধ উদীয়মান এথনিক নিউজ মিডিয়া প্রকাশনা হিসেবে আপনার অনন্য অবদানকে স্বীকৃতি দিতে পেরে আনন্দিত ।

[৪] উল্লেখ্য সাংবাদিক মোঃ মশাহিদ আলী সম্পাদিত বাংলা সংলাপ ব্রিটেনের একমাত্র এথনিক সংবাদ পত্র যা মূল ধারার সংবাদ প্রকাশ করে থাকে । ২০১০ সালে ইস্ট লন্ডন থেকে পত্রিকাটির যাত্রা শুরু হয় , সেই থেকে সৎ , সাহসিকতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এক অনন্য অবদান রেখে আসছে বাংলা সংলাপ । ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটি ও বেড়ে উঠা নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে পত্রিকাটি বাংলা ও ইংলিশ সহ দুটি ভাষায় প্রকাশিত হয় ।

[৫] করোনাভাইরাস মহামারী চলাকালীন বাংলা সংলাপ ব্রিটিশ বাংলাদেশি ৫ লাখ কমিউনিটি মানুষকে ভ্যাকসিন প্রদানে অনুপ্রাণিত করেছে । সেই সাথে জনসচেতনতা সৃষ্টিতে পত্রিকাটি ছিল সব সময় সামনের সারিতে। কোভিড সম্পর্কিত ব্রিটিশ সরকারের যেকোন মেসেজ প্রকাশে বাংলা সংলাপ ছিল সোচ্ছার । পত্রিকাটি কমিউনিটি মানুষের মধ্যে ফ্রি মাস্ক , হেন্ড সেন্ট্রিলাইজার সহ পিপিই বিতরণ করে কমিউনিটি মানুষকে সহযোগিতা করে আসছে ।

[৬] সম্পাদক এবং ডাইরেক্টর মোঃ মশাহিদ আলী বলেন, যেকোন ভাল কাজে যদি সৎ উদ্দেশ্য এবং স্থির একটি লক্ষ থাকে তাহলে সেই কাংখিত সাফল্যে পৌছা অসম্ভব কিছু নয় । এ১ গ্লোবাল মিডিয়া একটি মেইনস্ট্রিম ওরগানাইজেশন । প্রতিষ্ঠানটি আমাদের কাজের স্বৃকিতি প্রদান করেছে ,তাই আমরা তাদের কাছে কৃতজ্ঞ। দীর্ঘ ১১ বছর যাবৎ বাংলা সংলাপ কমিউনিটির পাশে ছিল ,আগামীতেও যেকোন সংকটময় মুহূর্তে পাশে থাকবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর