বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

রামেকে করোনা ইউনিটে ঝরলো আরও ২১ প্রাণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩৪০ সময় দেখুন
রামেকে করোনা ইউনিটে ঝরলো আরও ২১ প্রাণ


 


ইউনাইটেড নিউজ ডেস্ক ::
রামেকে  করোনা ও উপসর্গে মৃত্যু আবার বেড়েছে। রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে করোনা পজিটিভ ১০ জন এবং উপসর্গে ১১ জন মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে জুলাই মাসের ২৭ দিনে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে ৪৮১ জনের মৃত্যু হলো। এর মধ্যে সবচেয়ে বেশী মারা যান ১৪ জুলাই ২৫ জন ও সবচেয়ে কম ৪ জুলাই ১২ জন। এর আগে গত জুন মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে করোনা ও উপসর্গে মারা যান ৪০৫ জন।

তিনি বলেন, আজ মঙ্গলবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৫১৩টি করোনা ডেডিকেটেড বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৩৯৯ জন। এদের মধ্যে রাজশাহীর ২০১, চাঁপাইনবাবগঞ্জের ৩৪, নাটোরের ৬৬, নওগাঁর ৪২, পাবনার ৩৯, কুষ্টিয়ার ১২, সিরাজগঞ্জের ২, মেহেরপুর ১, বগুড়ার ১ ও ব্রাহ্মণবাড়িয়ার ১ জন। আইসিইউতে ভর্তি আছেন ১৯ জন। মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন। এদের মধ্যে রাজশাহীর ২৩, চাঁপাইনবাবগঞ্জের ৩, নাটোরের ১১, নওগাঁর ৬, পাবনার ৮ জন, কুষ্টিয়ার ২, চুয়াডাঙ্গার ১ ও বগুড়ার ১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৪ জন।

পরিচালক জানান, রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ৩৯৯ জনের মধ্যে ১৭৮ জনের করোনা পজিটিভ রয়েছে। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭৭ জন। এছাড়াও চিকিৎসা নিয়ে করোনামুক্ত হওয়ার পর ফুসফুসে ইনফেকশনসহ পরবর্তী শারীরিক জটিলতার কারণে চিকিৎসাধীন রয়েছেন ৪৪ জন।

 

 

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর