বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় Samantha Ruth Prabhu Confirms Pregnancy, Says ‘I Have To Take Maternity Leave’ | Telugu Cinema News কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত।

India Pakistan Tension: ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতিতে ‘খুশি’ বাংলাদেশ! তবে মহম্মদ ইউনূসের বক্তব্যে ধোঁয়াশাও রয়ে গেল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১১ মে, ২০২৫
  • ৯৩ সময় দেখুন


Last Updated:

ভারত-পাক সংঘাতের আবহে সমঝোতা পক্ষেই ছিল বাংলাদেশ। শনি সন্ধ্যায় সংঘর্ষবিরতির খবর সামনে আসতেই তা ‘প্রশংসনীয়’ বলে আখ্যা দিল বাংলাদেশ সরকার।

সংঘর্ষবিরতিতে খুশি বাংলাদেশসংঘর্ষবিরতিতে খুশি বাংলাদেশ
সংঘর্ষবিরতিতে খুশি বাংলাদেশ

ঢাকা: ভারত-পাক সংঘাতের আবহে সমঝোতা পক্ষেই ছিল বাংলাদেশ। শনি সন্ধ্যায় সংঘর্ষবিরতির খবর সামনে আসতেই তা ‘প্রশংসনীয়’ বলে আখ্যা দিল বাংলাদেশ সরকার। এই প্রসঙ্গে বাংলাদেশের মুখ্য উপদেষ্টা সরকারের এক্স হ্যান্ডেল থেকে একটি বিবৃতি জারি করা হয়। সেখানেই সংঘর্ষবিরতির জন্য ধন্যবাদ জানানো হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে। একইসঙ্গে প্রশংসার সুর শোনা গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও-কে নিয়েও। ওই বিবৃতিতে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট এবং রুবিও-এর ‘কার্যকরী’ মধ্যস্থতায় এই সংঘর্ষবিরতি সম্ভব হয়েছে। বিবৃতির শেষের কিছু লাইন নিয়ে অবশ্য ধোঁয়াশা রয়ে গিয়েছে। সেই লাইনে লেখা রয়েছে, “বাংলাদেশ দুই দেশের সমস্যা নিজের কূটনৈতিক মাধ্যমে মেটানোর চেষ্টা করে যাবে।”

এমনই বিবৃতি জারি করে বাংলাদেশ।

প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হানার পরেই ভারত-পাক উত্তেজনার পারদ বাড়তে থাকে। জঙ্গি নিকেশ অভিযান করতে অপারেশন সিঁদুর চালায় ভারত। এর প্রেক্ষিতেই ড্রোন এবং মিসাইল হানায় ভারতে আঘাত হানে পাকিস্তান। ভারতের পাল্টা আঘাতে দিশাহারা হয়ে পড়ে ইসলামাবাদ। অবশেষে ১০ মে শনিবার সংঘর্ষবিরতির পথে হাঁটে ইসলামাবাদ। ভারতও মেনে নেয় সেই প্রস্তাব। কিন্তু, শেষ পাওয়া খবর অনুযায়ী রাত নামতেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে জম্মু কাশ্মীর, পাঞ্জাব-সহ একাধিক জায়গায় আবারও আঘাত হেনেছে পাকিস্তান।

বাংলা খবর/ খবর/বিদেশ/

India Pakistan Tension: ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতিতে ‘খুশি’ বাংলাদেশ! তবে মহম্মদ ইউনূসের বক্তব্যে ধোঁয়াশাও রয়ে গেল



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom