রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে জমকালো আয়োজনে ফাতেমা মেধা বৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেবেন খলিলুর শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হলেন শাকিলুর রহমান Mirzapur The Movie Box Office Collection: Pankaj Tripathi’s Film Earns Rs 24 Crore On Day 1 | Bollywood News No special ‘room’ for cricket: IOA draws line on BCCI’s Asian Games stay | Cricket News বিদ্যুৎমন্ত্রীর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটি, সভাপতি রানেল ও সাধারণ সম্পাদক কামাল পেঁয়াজ সংরক্ষণে বাকৃবির আইওটি প্রযুক্তি, ক্ষতি কমবে ১৫-১৬% টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল

Recipee of Bhuna Gosht, Nali Nehari– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৪৫৪ সময় দেখুন
Recipee of Bhuna Gosht, Nali Nehari– News18 Bangla


গরম পড়েছে ঠিকই, তবে মাঝেমধ্যেই আচমকা বৃষ্টি মেজাজটা রোম্যান্টিক করে দিচ্ছে! তবে, বৃষ্টি পরুক না পরুক, গরম কমুক না কমুক, আজ মাটন খাওয়ার দিন!

রইল দুটো জিভে জল আনা রেসিপি-

ভুনা গোস্ত

কী কী চাই
পাঁঠার মাংস: ৫০০ গ্রাম, পেঁয়াজ: ২টো (কুচনো), আদাবাটা: ২ চা চামচ, স্বাদমতো নুন, লাললঙ্কাগুঁড়ো: ২ চা চামচ, ধনেগুঁড়ো: ১ চা চামচ, জল: ১ কাপ, হলুদগুঁড়ো: অর্ধেক চা চামচ, টোম্যাটো: ২-৩টে (কুচনো), আদাকুচি: অর্ধেক চা চামচ, সাদা তেল: অর্ধেক কাপ, মুসুর ডাল সেদ্ধ: অর্ধেক কাপ
রান্না
জলে পেঁয়াজকুচি, আদাবাটা, লাললঙ্কাগুঁড়ো, ধনেগুঁড়ো, হলুদগুঁড়ো মেশান। এবার এরমধ্যে মাংসের টুকরোগুলো দিয়ে সেদ্ধ করুন। টোম্যাটোকুচি আর আদা দিন। ৫ মিনিট বাদে তেল দিয়ে ৫-১০ মিনিট মতো রান্না করুন। ঘন ঘন নাড়তে থাকুন। প্রয়োজন হলে ১-২ টেবিল চামচ জল দিন, যাতে নীচের দিকে ধরে না যায়। যখন তেল ছাড়তে শুরু করবে, ডাল সেদ্ধ মিশিয়ে আরও মিনিট দশেক আঁচে রেখে নামিয়ে নিন।

নলী নেহারি

কী কী চাই
নলী সু্দ্ধ পাঁঠার মাংস: ১ কেজি, গোটা গরমমশলা: ২৫ গ্রাম, লঙ্কাগুঁড়ো: অর্ধেক চা-চামচ, হলুদগুঁড়ো: ১ চা চামচ, ধনেগুঁড়ো: অর্ধেক চা চামচ, জিরেগুঁড়ো: অর্ধেক চা চামচ, পেঁয়াজকুচি: ৫০০ গ্রাম (সোনালি করে ভেজে নেওয়া), আদা-রসুনবাটা: ১ টেবিল চামচ, সাদা তেল: ২৫০ গ্রাম, স্বাদমতো নুন ও চিনি, পরিমাণমতো ঘি, বেসন: ৫০ গ্রাম
রান্না
মাংস ধুয়ে সেদ্ধ করে নিন। জল ফেলবেন না, স্টক হিসেবে ব্যবহার করা হবে। প্যানে ঘি গরম করে গোটা গরমমশলা ফোড়ন দিন। আদা-রসুনবাটা দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজভাজা মেশান। হলুদগুঁড়ো, জিরেগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, ধনেগুঁড়ো দিন। এবার স্টক সুদ্ধ সেদ্ধ মাংস মিশিয়ে কিছুক্ষণ রান্না হতে দিন। অল্প জলে বেসন গুলে ঝোলে মেশান। সবশেষে নুন, চিনি মিশিয়ে নামিয়ে নিন।

আরও পড়ুন-ঝটপট বানিয়ে ফেলুন ‘আলু বাহারি’ আর ‘হিং-মৌরি আলু’! রইল রেসিপি



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর