মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Viral Video: শিব সেজে বাড়ি বাড়ি অর্থ সংগ্রহে যান! সঙ্গে থাকে পার্বতীও! তারপর কী করেন? জানলে চমকে যাবেন | Viral Video Maha Shivratri 2025 You will be shocked to know about the deeds of this Shiva devotee from Gopalnagar

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৫ সময় দেখুন


Last Updated:

Viral Video: শিবরাত্রির আগেই পথে পথে ঘুরছেন এই শিব! কী চাইছেন তিনি? সঙ্গে থাকছে পার্বতীও! গোটা ঘটনা জানলে অবাক হতে হবে

X

ছদ্মবেশী

ছদ্মবেশী শিব

উত্তর ২৪ পরগনা: শিব পুজোর জন্য নিজেই শিব সাজেন গোপালনগরের বিপুল। সকাল থেকে রাত পার্বতীকে সঙ্গে নিয়ে তাই এখন ঘুরছেন বনগাঁ শহরের বিভিন্ন রাস্তায়। শিবরাত্রির আগে তাই পার্বতীকে সঙ্গে নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে পুজোর জন্য অর্থ সংগ্রহে দেখা মিলছে তাদের। পুরো নাম বিপুল দাস। সঙ্গে থাকা পার্বতীর নাম গোপাল দাস। আর তাদের সঙ্গে রয়েছেন একজন বাজনাদারও।

প্রত্যেকের বাড়ি গোপালনগর থানায় এলাকায়। বিপুল জানান, বাড়িতে শিব মন্দির রয়েছে। তিনি নিজেও শিব ভক্ত। গত তিন বছর ধরে এভাবেই শিব সেজে সাধারণ মানুষের কাছে পৌঁছে যান অর্থ সংগ্রহে। সেই অর্থ দিয়েই করেন পুজো। সকালে বাড়ি থেকে বেরিয়ে সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে অর্থ সংগ্রহের মাঝে দুপুরে দু মুঠো খাবার খেলেও, আবার কোন কোনদিন রাত হয়ে যায় বাড়ি ফিরতে।

আরও পড়ুন: দোলের সময় যান পলাশ ফুলের স্বর্গ পুরুলিয়ায়! ঘুরে দেখুন এই ১২টি জায়গা! রইল বিস্তারিত

তবে আক্ষেপ, মেকআপ ত্রিশূল ভাড়া দিয়ে শেষে হাতে থাকে না খুব বেশি অর্থ। আগে মানুষজন উৎসাহ নিয়ে সাহায্য করলেও, এখন আর তেমনভাবে সাহায্য করেনা। তবুও সারাদিন চড়া মেকআপ নিয়েই কষ্ট সহ্য করে শিব ভক্ত বিপুল তার লক্ষ্যে অবিচল। এই কষ্টের মধ্যে দিয়েই যেন দেবতাকে সন্তুষ্ট করার চেষ্টা চালাচ্ছেন তিনি। তার সংগ্রহের অর্থ দিয়েই দেবাদিদেবকে খুশি করতে এখন দিনরাত এক করে পার্বতীকে সঙ্গে নিয়ে ঘুরছেন শিব ভক্ত বিপুল।

Rudra Narayan Roy

Next Article

West Bengal News: জমি-বাড়ি বাংলাদেশে হলেও ভারতীয়! নিষেধাজ্ঞায় সীমান্তে চরম বিপদে বহু মানুষ



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর