শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কমলনগরে শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা? দীর্ঘ বিরতির পর ‘ফেরা’য় ফিরল বাকৃবি মিউজিক্যাল রেজিমেন্ট হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে ১ লাখ সেনা পাঠানোর পরিকল্পনা সৌদি আরবের Kumkum Mohod wins Asian Games gold, secures India’s 2028 Olympic quota | Asian Games 2026 News Drishyam 3 Box Office: Ajay Devgn Gets Career’s Biggest Opener, Film Earns Rs 66 Crore | Bollywood News শ্রীবরদীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউপি সদস্য হাসানুজ্জামান রনির মোটর সাইকেল শোভাযাত্রা পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী জেসিআই ঢাকা ডায়নামিকের ‘নূরের আলো’—সৌরবিদ্যুতে আলোকিত হচ্ছে এতিমখানা ও মাদ্রাসা কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত দুর্গাপূজার নিরাপত্তায় সরকারকে এখনই প্রস্তুতি নিতে হবে: আসিফ মাহমুদ

কর্ণফুলীতে দেয়াল ধসে নিহত ১, আহত ৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৪১৭ সময় দেখুন
কর্ণফুলীতে দেয়াল ধসে নিহত ১, আহত ৩

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের আহছানিয়া পাড়ায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ারা বেগম (৬০)। আহতদের মধ্যে দুই শিশু ও এক ভ্যানচালক রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেয়ালটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। কিন্তু দেওয়ালের মালিক এ বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়াতে এ দুর্ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে ভ্যান থেকে তরকারি কেনার সময় হঠাৎ পাশের দেয়ালটি ধসে পড়ে বৃদ্ধা, ভ্যানচালক ও দুই শিশুর ওপর। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বৃদ্ধার মৃত্যু হয়। অন্যরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর আলম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর