সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
IPL 2026: Virat Kohli loses cool, throws helmet and gloves after dismissal vs Mumbai Indians | Cricket News কর্ণফুলীতে কর্মসংস্থানের দাবিতে ইউএনও বরাবর ছাত্রদলের স্মারকলিপি প্রদান কর্ণফুলীতে ভোজ্য তেলের দোকানে অভিযান, জরিমানা ৪০ হাজার টাকা পীরকে পিটিয়ে-কুপিয়ে হত্যা: বাউল শিল্পী শফি মন্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Opinion | Asha Bhosle: A Voice In Many Lives | Bollywood News বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি-এর নতুন কার্যনির্বাহী বোর্ড গঠন কক্সবাজারের রামুতে এমআরএ’র উদ্যোগে ক্ষুদ্রঋণ গ্রাহকদের গণশুনানি অনুষ্ঠিত IPL 2026 controversy: RR manager Romi Bhinder violates PMOA protocol by using phone in dugout | Cricket News বাপার প্রয়াত সভাপতি এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ভূঞাপুরে থানার বিশেষ অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার -১

WB HS Result 2025: উচ্চ মাধ্যমিক দিতে দিতেই অসুস্থতা…! ফল প্রকাশের ক’দিন আগেই সুজলির মৃত্যু, কেমন রেজাল্ট হল তাঁর? WB HS Result 2025 Chandannagar student Sujali Patra who succeeded in higher secondary exam died in cancer before result out

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৫৯ সময় দেখুন


Last Updated:

WB HS Result 2025: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করলেও জীবনের পরীক্ষায় সফল হতে পারল না হুগলি চন্দননগরের মেয়ে সুজলি পাত্র। চন্দননগর লালবাগান স্কুলের ছাত্রী সুজলি, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করেছিল। উচ্চ মাধ্যমিকেও পেয়েছে ফার্স্ট ডিভিশন।

X

সুজলি

সুজলি পাত্র, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে

হুগলি: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করলেও জীবনের পরীক্ষায় সফল হতে পারল না হুগলি চন্দননগরের মেয়ে সুজলি পাত্র। চন্দননগর লালবাগান স্কুলের ছাত্রী সুজলি, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করেছিল। উচ্চ মাধ্যমিকেও পেয়েছে ফার্স্ট ডিভিশন। ভবিষ্যতের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখত মেধাবী মেয়েটি। আক্ষেপ, সে নিজেই নিজের সাফল্য দেখে যেতে পারল না। ২৮ এপ্রিল ক্যানসার আক্রান্ত সুজালির মৃত্যু হয়।

২০২৩ সালে সুজালির ক্যানসার ধরা পড়ে। প্রথমে ওভারিতে টিউমর, সেই টিউমর থেকে ক্যানসার ছড়িয়ে পড়ে। অপারেশন তারপর কেমো থেরাপি নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিল। স্কুলে বরাবরই ভাল ছাত্রী ছিল সুজালি। পাশাপাশি স্কুলের সব অনুষ্ঠানে অংশ নিত। তাই দিদিমনিদের প্রিয় ছিল। মাধ্যমিকে সাত শতাংশ নম্বর পেয়ে ফার্স্ট ডিভিশনে পাস করেছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় ভয়ানক অসুস্থ হয়ে পরে। নীলরতন সরকার মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। হাসপাতালে বেডে বসেই থেকেই শেষ চারটি পরীক্ষা দেয়।

চন্দননগর কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দিরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল সুজলির। সেখানে পরীক্ষা দিতে দিতে অসুস্থ হয়। উচ্চমাধ্যমিক পরীক্ষার হুগলি জেলা জয়েন্ট কনভেনার শুভেন্দু গড়াই বলেন, ওই ছাত্রীর অসুস্থতার খবর পেয়েই তাকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। এনআরএস হাসপাতাল থেকে যাতে পরীক্ষা দিতে পারে, তা ঠিক করা হয়। ছাত্রীটি মেধাবী ছিল। অনেক কষ্ট করে পরীক্ষা দিয়েছিল। কিন্তু রেজাল্ট দেখে যেতে পারল না। খুব খারাপ লাগছে।

সুজলির যখন ১১ দিন বয়স তখন তাঁর মা মারা যায়। সেদিন থেকেই মামা সত্যজিৎ রায়ের কাছে মানুষ হয়। মণ্ডলপাড়া জুট মিলের শ্রমিক মামা অনেক কষ্ট করে তার ভাগ্নীকে মানুষ করেন। ক্যানসার ধরা পড়ার পর তার সবরকম চিকিৎসার ব্যবস্থা করেছেন। স্কুলের শিক্ষিকারা সুজলিকে অনেক সাহায্য করেছেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস কে খণ্ডাতে পারে? কোনওভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ঠিকই, তারপর আর সুস্থ হতে পারেনি। উচ্চ মাধ্যমিকের ফল বেরোনোর আগেই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় তাকে।

ফলাফল প্রকাশের পর স্কুলের প্রধান শিক্ষিকা অর্পিতা মণ্ডল সুজলির মামাকে ফোন করে খবর দেন। দু-চোখ জলে ভিজে যায় মামার। প্রথম বিভাগে পাশ করেছে ভাগ্নি, কিন্তু দেখে যেতে পারল না, আক্ষেপ মামার।

বাংলা খবর/ খবর/শিক্ষা/

WB HS Result 2025: উচ্চ মাধ্যমিক দিতে দিতেই অসুস্থতা…! ফল প্রকাশের ক’দিন আগেই সুজলির মৃত্যু, কেমন রেজাল্ট হল তাঁর?

Next Article

Higher Secondary 2025: উচ্চ মাধ্যমিকে নবম অশোকনগরের তনয়! আইএএস হয়ে বদলাতে চান শিক্ষা ব্যবস্থা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর