বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার অতিরিক্ত দামে তেল বিক্রয়ের অভিযোগে দৌলতপুরে দুই ব্যবসার  ৫০ হাজার টাকা জরিমানা দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত আধুনিক প্রযুক্তি ব্যবহারে চরাঞ্চলের কৃষিতে আসছে নতুন সম্ভাবনা চট্টগ্রামের আনোয়ারায়/ মাদ্রাসাছাত্রকে কিল-ঘুষি মেরে হাসপাতালে পাঠালো প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত শ্যামনগরের গাবুরাতে ছাগল পালনের উপর প্রশিক্ষণ দিয়েছে ফেইথ ইন এ্যাকশন ‘Could have got Prasidh Krishna earlier’: Shubman Gill admits after GT’s loss to PBKS | Cricket News কালিয়াকৈরে ১২হাজার টাকার চাকরি থেকে ১২কোটি টাকার সম্পদ বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বাস-ইজিবাইক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১,আহত ১৪ বেদখল ২ হল উদ্ধারে জবি ছাত্রদলের ১০ দিনের আল্টিমেটাম

ভোলায় বিজেপির কার্যালয়ে হামলার ঘটনায় মুখ খুললেন পার্থ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৫৮৪ সময় দেখুন
ভোলায় বিজেপির কার্যালয়ে হামলার ঘটনায় মুখ খুললেন পার্থ


ভোলা: বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাকর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ এনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

শনিবার (১ নভেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে তিনি এ প্রতিবাদ জানান।

সংঘর্ষে নিজ দলের আহত নেতাকর্মীদের ছবি যুক্ত করে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ পোস্টে লিখেন, ‘আজ ভোলা সদরে বিজেপির বিশাল এক নির্বাচনী মিছিল হয়, হাজার হাজার মানুষ এই মিছিলে অংশগ্রহণ করে। যোহরের নামাজের পূর্বে যখন শান্তিপূর্ণ এই মিছিল শেষ হয় তখন অল্পসংখ্যক নেতাকর্মী বিজেপির কার্যালয়ে ছিল, ঠিক তখনই ঈর্ষান্বিত হয়ে ৪০০-৫০০ জনের বিএনপির একটি গ্রুপ কোনো কারণ ছাড়াই আমাদের নিরীহ নেতাকর্মীদের মারধর করে এবং পার্টি অফিস ভাঙচুর করে। এটা দুঃখজনক, হতাশাজনক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

তিনি আরও লিখেন, ‘এভাবে চলতে থাকলে জাতীয়তাবাদী শক্তির সম্মান দেশব্যাপী সাংঘাতিকভাবে ক্ষুন্ন হবে এবং সমগ্র দেশব্যাপী ভোটে এর প্রভাব পড়বে। অনেক দুঃখজনক ব্যাপারটা।’ ঐক্যের কোনো বিকল্প নেই বলেও পোস্টে লিখেন তিনি।

এর আগে এদিন দুপুরে ভোলা শহরের নতুন বাজারে অবস্থিত জেলা বিজেপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও বিজেপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে সাংবাদিক পুলিশসহ উভয় দলের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর