রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত কমলনগরে শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা? দীর্ঘ বিরতির পর ‘ফেরা’য় ফিরল বাকৃবি মিউজিক্যাল রেজিমেন্ট হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে ১ লাখ সেনা পাঠানোর পরিকল্পনা সৌদি আরবের Kumkum Mohod wins Asian Games gold, secures India’s 2028 Olympic quota | Asian Games 2026 News Drishyam 3 Box Office: Ajay Devgn Gets Career’s Biggest Opener, Film Earns Rs 66 Crore | Bollywood News শ্রীবরদীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউপি সদস্য হাসানুজ্জামান রনির মোটর সাইকেল শোভাযাত্রা

চট্টগ্রামের আনোয়ারায়/ মাদ্রাসাছাত্রকে কিল-ঘুষি মেরে হাসপাতালে পাঠালো প্রতিবেশী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৬৭৮ সময় দেখুন
চট্টগ্রামের আনোয়ারায়/  মাদ্রাসাছাত্রকে কিল-ঘুষি মেরে হাসপাতালে পাঠালো প্রতিবেশী

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আট বছর বয়সী এক শিশুকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশী দুই ব্যক্তির বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল পাঁচটার দিকে উপজেলার ১০ নম্বর হাইলধর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড খাসখামা বদু তালুকদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিশুর নাম ইমতিয়াজ (৮)। সে প্রবাসী মো. সোলাইমান ও খোরশেদা বেগম দম্পতির ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার নাজেরা বিভাগে অধ্যয়নরত। এ ঘটনায় শিশুটির মা খোরশেদা বেগম আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগসূত্রে জানা গেছে, ঘটনার সময় আহত ইমতিয়াজসহ এলাকার কয়েকজন শিশু মাঠে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী রিপুর ছেলে আবিদের সঙ্গে শিশুদের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়। বিষয়টি কেন্দ্র করে অভিযুক্ত মো. রিপু (৩৫) ও মো. হিরু (৩০) ক্ষিপ্ত হয়ে শিশুটিকে গালিগালাজ করেন। একপর্যায়ে তারা ইমতিয়াজকে জোরপূর্বক টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে মাথায় তুলে আছাড় দেয় এবং কিল, ঘুষি ও লাথি মেরে মারধর করে।

অভিযোগে আরও বলা হয়, মারধরের ফলে শিশুটির নাক ফেটে রক্তক্ষরণ হয় এবং বাম হাতে হাড় ভাঙাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। শিশুর চিৎকার শুনে মা ও স্থানীয়রা এগিয়ে গেলে অভিযুক্তরা তাদের ভয়ভীতি ও হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

আহত মাদ্রাসাছাত্রের মা খোরশেদা বেগম বলেন, অভিযুক্তরা প্রতিবেশী হওয়ায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আমি আমার ছেলের উপর মারধরের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নিঝুম মজুমদার মুঠোফোনে বলেন, ‘আহত রোগীকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।’

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘আহত মাদ্রাসা ছাত্রের মা বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

উল্লেখ্য, গতবছর ৩১শে একই বাড়িতে অভিযুক্ত প্রতিবেশীরা আবু তাহের নামের এক ব্যক্তির পুত্রসন্তানকে সোলার বাতির সঙ্গে বেঁধে মারধর ও তার স্ত্রী-বোনকে শ্লীলতাহানি করার দায়ে কারাভোগ করে। পরে আদালতের মাধ্যমে জামিনে বেরিয়ে আসে। এঘটনায় তাদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে বলে জানা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর