রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত কমলনগরে শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা? দীর্ঘ বিরতির পর ‘ফেরা’য় ফিরল বাকৃবি মিউজিক্যাল রেজিমেন্ট হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে ১ লাখ সেনা পাঠানোর পরিকল্পনা সৌদি আরবের Kumkum Mohod wins Asian Games gold, secures India’s 2028 Olympic quota | Asian Games 2026 News Drishyam 3 Box Office: Ajay Devgn Gets Career’s Biggest Opener, Film Earns Rs 66 Crore | Bollywood News শ্রীবরদীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউপি সদস্য হাসানুজ্জামান রনির মোটর সাইকেল শোভাযাত্রা

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বাস-ইজিবাইক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১,আহত ১৪

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৭০৮ সময় দেখুন
বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বাস-ইজিবাইক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১,আহত ১৪

মোঃ সুমন ভূঁইয়া,বরিশাল জেলা প্রতিনিধি।

বরিশাল পটুয়াখালী মহাসড়কে বাকেরগঞ্জের বাহাদুরপির নামক স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হেমায়েত রাজা (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার বোয়ালিয়া রেইন্টিতলা এলাকায় বাস, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত হেমায়েত রাজা ইজিবাইকের যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে পটুয়াখালীগামী ‘শ্রাবনী পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ও মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইকেল আরোহী ছিটকে সড়কের পাশে পড়ে যান। এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছে।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর