মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

আনোয়ারায় বাড়তি ভাড়া আদায় করায় জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১১৫ সময় দেখুন
আনোয়ারায় বাড়তি ভাড়া আদায় করায় জরিমানা

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলায় বাড়তি ভাড়া আদায় করায় পিএবি সড়কের চাতুরী চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন।

উপজেলার বিভিন্ন সড়কে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে (৩১ আগস্ট) সন্ধ্যা ৭ টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন জানান, সরকারি নির্দেশনা অমান্য করে যত্রতত্র পার্কিং ও অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়। বাসের ভাড়ার তালিকা না রেখে যাত্রীদের থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায় ও সড়ক পরিবহন আইনের অন্যান্য নির্দেশনা অমান্য করে যানচালনার জন্য আট মামলায় ৮ জন চালককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে ভাড়া নৈরাজ্যের বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom