শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানের বিপুল ভোটে জয়, সমর্থকদের উচ্ছ্বাসে মুখর এলাকা রাজনৈতিক ব্যক্তিদের সাংবাদিক পাসকার্ড; পাসকার্ড বিতরণে ব্যাপক অনিয়ম Nawazuddin Siddiqui Recalls How Rajpal Yadav’s Home Was A ‘Langar’ For Struggling Actors | Bollywood News বিমানবন্দরে আটক জামায়াত নেতাকে জব্দকৃত ৭৪ লাখ টাকাসহ পরিবারের কাছে হস্তান্তর T20 World Cup: Motie magic sinks England in Mumbai after Sherfane Rutherford’s 76 | Cricket News দৌলতপুরে বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার গাজীপুর ১আসন নির্বাচনী সরঞ্জাম বিতরণ জাতীয় নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করলেন বিভাগীয় কমিশনার চীন-বাংলাদেশ সম্পর্ক বহিরাগত শক্তি দ্বারা প্রভাবিত হবে না: চীনা দূতাবাস পার্বত্য ২১৩ ভোটকেন্দ্রে পাঁচ স্তরের নিরাপত্তা, ২০ দুর্গম কেন্দ্রে বিশেষ নজরদারি

আবারও চালু হলো টাঙ্গুয়ার হাওরসহ সুনামগঞ্জের পর্যটন কেন্দ্র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৪৫ সময় দেখুন
আবারও চালু হলো টাঙ্গুয়ার হাওরসহ সুনামগঞ্জের পর্যটন কেন্দ্র


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: সুনামগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় জেলার তাহিরপুর উপজেলার পর্যটনকেন্দ্র গুলো পুনরায় চালু হয়েছে। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা পারভীন। তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওর, যাদুকাটা নদী, শিমুল বাগান, নীলাদ্রি লেক, নীলাদ্রি ঝরণা, লালঘাট ঝরনাসহ সাতটি পর্যটনকেন্দ্রের উপর দেওয়া বিধিনিষেধ তুলে নিয়েছে উপজেলা প্রশাসন।

তাহিরপুরে ইউএনও’র ফেসবুক পেজেও এ ঘোষণা দেওয়া হয়। এর আগে বন্যা পরিস্থিতির অবনতির কারণে পর্যটকদের আগমন নিষিদ্ধ করেছি উপজেলা প্রশাসন।

টাংগুয়ার হাওর ভ্রমনকারী সুনামগঞ্জস্থ হাছনরাজা তরীর স্বত্তাধিকারী অধ্যক্ষ শেরগুল আহমেদ জানান, বন্যা পরিস্থিতির উন্নতি ও স্বাভাবিক অবস্থা বিরাজ করায় জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে।

তবে সুনামগঞ্জ শহর ও তাহিরপুর উপজেলার বিভিন্ন জায়গা থেকে নেমে গেছে পানি। বানের পানিতে দীর্ঘদিন তলিয়ে থাকা ঘর সংস্কারের টাকা না থাকায় ঘরে ফিরতে পারছেন না অনেক বানভাসি মানুষ। তারপরও প্রকৃতি প্রেমিকদের স্বার্থে পর্যটন স্পটগুলো সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান,  টাংগুয়ার হাওর ভ্রমন করতে গিয়ে পর্যটকরা মধ্যনগর ও তাহিরপুর উপজেলা সদর এবং জেলা সদরের পশ্চিম তেঘরিয়া ফেরিঘাট এই ৩টি পৃথক রুট ব্যবহার করে থাকেন। শীত মৌসুমে পর্যটকদের ভীড় বেশি থাকে। বর্ষা ও বন্যা মৌসুমে পর্যটকরা সর্বোচ্চ ৫০টি নৌকা ভাড়া নেন। সংখ্যায় কম হলেও পর্যটনকেন্দ্রগুলোকে বেস্টন করে স্থানীয় কর্মজীবি ও শ্রমজীবিদের স্বার্থের কথা বিবেচনায় এনে পর্যটন কেন্দ্রগুলো উন্মুক্ত করা হয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, এখন অনুকূল আবহাওয়া ও উজানে বৃষ্টি না হওয়ায় দ্রুত নেমে যাচ্ছে বন্যার পানি। তাই পর্যটকরা নিরাপদেই টাংগুয়ার হাওড় ভ্রমন করতে পারেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস)  বলেন, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সকল পর্যটন স্পট খুলে দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর