সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :

কর্ণফুলীতে ভোজ্য তেলের দোকানে অভিযান, জরিমানা ৪০ হাজার টাকা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২১১ সময় দেখুন
কর্ণফুলীতে ভোজ্য তেলের দোকানে অভিযান, জরিমানা ৪০ হাজার টাকা

কর্ণফুলী প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ভোজ্য তেলের দোকানে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১২ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরলক্ষ্যা এলাকায় অবস্থিত নুরুল স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আল আমিন হোসেন।

অভিযানকালে দেখা যায়, উক্ত দোকানে প্রায় ৩,৫০০ লিটার ভোজ্য তেল মজুদ রাখা হয়েছে। এছাড়া ময়লাযুক্ত ও অস্বাস্থ্যকর ভোজ্য তেল বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় দোকান মালিককে ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এসময় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন সেনাবাহিনী, র‍্যাব এবং কর্ণফুলী থানা পুলিশের একটি চৌকস দল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom