রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মোবাইলের পর্দায় আটকে থাকা একটি প্রজন্ম! ‘বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য’ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ ব্লাড ক্যান্সারে চবি শিক্ষার্থীর মৃত্যু Aditya Dhar And Yami Gautam Leave Mumbai, Move Permanent Base To Himachal Pradesh: Report | Bollywood News EXCLUSIVE | Asian Games gold done, Neeru Dhanda eyes Olympic shotgun medal to end wait since Rajyavardhan Rathore’s 2004 silver | Asian Games 2026 News রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি আলেমদের সমাজের দায়িত্বও নিতে হবে: শফিকুর রহমান

কর্ণফুলীতে শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্দ্যোগে মে দিবস উৎযাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২৮৫ সময় দেখুন
কর্ণফুলীতে শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্দ্যোগে মে দিবস উৎযাপন

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রামের কর্ণফুলী শাখার উদ্যোগে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল ১০টার দিকে শুরু হয় মে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম। র‍্যালিটি মইজ্জারটেক চত্বরের সামনে থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শরিফ সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাইমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর।

সমাবেশে প্রদান অতিথি বলেন, শ্রমিকরা তাদের ঘাম ঝরিয়ে কাজ করে বলেই আজ পৃথিবী এত উন্নত। তাই তাদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা, রেশনিং, মাতৃকালীন ৬ মাস ছুটি, নূন্যতম মজুরি ২৫ হাজার টাকা ও ৮ ঘন্টা কর্মদিবস করার জন্য দাবি জানান।

এত আরো উপস্থিত ছিলেন, জেলা নেতৃবৃন্দ আ ন ম শোয়াইব, মাস্টার এনামুল হক, উপজেলা নেতৃবৃন্দ মাষ্টার মনজুর আলম ও শরিফুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক আবদুল মতিন, এনামুল হক, রাশেদুল ইসলাম, সাইফুল ইসলাম, কায়সার আহমেদ, জাহাঙ্গীর আলম ছিদ্দিকী, আরিফুল ইসলাম রুবেল ও প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর