মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
IPL 2026: ‘It’s not a Hardik Pandya problem’- MI skipper hits back on Jasprit Bumrah debate | Cricket News কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা চট্টগ্রামের খাতুনগঞ্জে খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট নিরসনে কোস্ট গার্ডের অভিযান চীনের ‘ওয়ান চায়না পলিসি’তে মির্জা ফখরুলের সমর্থন Is Thalapathy Vijay’s Divorce With Sangeetha Delayed To June 15, 2026? Here’s What We Know | Tamil Cinema News বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির গভীর শ্রদ্ধা ও জাতি গঠনে তাঁর আদর্শ ধারণের আহ্বান কর্ণফুলীতে ২৬০০০ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় ইউএইচএফপিও ডা. রেজাউল হাসান গুরুতর আহত ইরানে ২ ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি কার্যকর কর্ণফুলীতে ৩১২ কোটি টকার অবৈধ জাল জব্দ

কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুল আমিন মিন্টু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৬১ সময় দেখুন
কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুল আমিন মিন্টু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের কর্ণফুলী প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের নতুন ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সংগ্রামের প্রতিনিধি নুরুল আমিন মিন্টু এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলাম।

রোববার (৫ এপ্রিল) দুপুরে কর্ণফুলী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আমার দেশের প্রতিনিধি খালেদ মনছুর এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোহাম্মদ বদরুল হক।

এছাড়া যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের চট্টগ্রামের এস এম সালাহউদ্দিন। অর্থ ও দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক ইনকিলাবের মো. জাবেদ। সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন দৈনিক ভোরের বাণীর সাইফুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক পদে রয়েছেন প্রবাসী টিভির মো. সাইফুল ইসলাম।

কমিটির কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক কর্ণফুলীর এম এ কাইয়ুম, দৈনিক পূর্বদেশের মো. আয়াজ, সি প্লাস টিভির মুহাম্মদ গিয়াস উদ্দিন এবং দৈনিক আমাদের সময়ের ইকবাল বাহার।

নতুন কমিটির মাধ্যমে কর্ণফুলী প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom