রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দৌলতপুরে চাঞ্চল্যকর ঝড়ু ও সেন্টু চেয়ারম্যান হত্যা মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী ‘রেন্টু’ গ্রেফতার মার্কিন অভিযানে ভেনেজুয়েলায় অপরাধী চক্রের প্রধান নিহত: ট্রাম্প USA vs Paraguay Live Score, FIFA World Cup 2026: Pulisic’s United States begin campaign against returning Paraguay Salman Khan Seeks Immediate Stay On ‘Kala Hiran’ Movie; Katrina Kaif Plans Comeback With Chandni Bar 2? | Bollywood News জনকল্যাণ নয়, প্রতারণার বাজেট দেওয়া হয়েছে: এনসিপি সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত টাঙ্গাইলে বিশ্বকাপ উন্মাদনায় সকল দলের সমর্থকদের নিয়ে রোড শো অনুষ্ঠিত মায়ের কাজের চাপে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুর পুষ্টি: গবেষণা হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৫৩

কুষ্টিয়ায় এমপি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার সাথে এডিজি ডা. জাহিদ হোসেনের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ১৬০ সময় দেখুন
কুষ্টিয়ায় এমপি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার সাথে এডিজি ডা. জাহিদ হোসেনের সৌজন্য সাক্ষাৎ

দৌলতপুর ​(কুষ্টিয়া) প্রতিনিধি: ফরিদ আহমেদ

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) বিশিষ্ট চিকিৎসক ডা. জাহিদ হোসেন।
আজ ২৮/০৫/২০২৬ তারিখ আনুমানিক ০৫:০০ ঘটিকার সময় সংসদ সদস্যের নিজস্ব বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
​সাক্ষাৎকালে তাঁরা কুষ্টিয়া, বিশেষ করে দৌলতপুর উপজেলার সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন এবং জনসাধারণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

​এ সময় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা বলেন,
​”দৌলতপুরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমার অন্যতম অগ্রাধিকার। উপজেলার স্বাস্থ্য খাতের যেকোনো সংকট নিরসনে এবং সেবার মান বৃদ্ধিতে আমরা সরকারের সংশ্লিষ্ট বিভাগের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছি।”

​স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ হোসেন দৌলতপুর উপজেলার স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

​উক্ত সৌজন্য সাক্ষাতে ডা. শামসুল আরেফিন সুলভসহ স্থানীয় সুধীজন, দলীয় নেতৃবৃন্দ এবং চিকিৎসা খাতের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom