সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
India on brink of historic Lord’s Test victory after Yastika Bhatia’s record-breaking century | Cricket News বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন, একটি ব্লক শনাক্ত Thalapathy Vijay’s Fans Can Watch Jana Nayagan Without CBFC Cuts, Here’s How | Tamil Cinema News কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সকলের দোয়া সমর্থন প্রত্যাশী আল ইসহাক রাব্বি হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চীনে আঘাত হেনেছে টাইফুন ‘বাভি’, ভূমিধসে ফিলিপাইনে নিহত ১৭ জবিতে বাসের ওপর পড়ল গাছ, অল্পের জন্য রক্ষা তীব্র প্রতিবাদের মুখে বন্ধ হলো ইনস্টাগ্রামের ‘মিউজ ইমেজ’ মাদক পাচারে বাড়ছে নারীদের ব্যবহার

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জ বিএনপির দোয়া মাহফিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ সময় দেখুন
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জ বিএনপির দোয়া মাহফিল


চাঁপাইনবাবগঞ্জ: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

রোববার (১ ডিসেম্বর) বিকেল ৩টায় পাঠানপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির সদর উপজেলা, পৌর, অঙ্গসংগঠন ও সাধারণ মানুষের অংশগ্রহণে যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে অংশগ্রহনকারীরা খালেদা জিয়া রোগমুক্তি কামনা করে কান্নায় ভেঙে পড়েন।

দোয়া মাহফিলে সাবেক এমপি হারুনুর রশীদ বলেন, ‘গণতন্ত্রের মা ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’ এসময় তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিল আব্দুল বারেক, সাবেক চেয়ারম্যান, দেবীনগর ইউনিয়ন ও সাবেক সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা বিএনপি মোঃ আ ক ম সাহেদুল আলম বিশ্বাস, সাবেক কাউন্সিলর ও সাবেক সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপি আবদুল বারেক। পৌর বিএনপি নেতা কাউন্সিলর জাহাঙ্গীর, কাউন্সিলর এনামুল, কাউন্সিলর আহসান, বিএনপি নেতা তাশেম প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom