মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Allu Arjun On Playing A Woman, Wearing Sari In Pushpa 2: ‘Most Alpha Thing I’ve Ever Done’ | Telugu Cinema News ‘Other than occasional fights’: Argentina’s first Haiti-born U-17 player Kiki Ramos speaks out on racism claims | Football News লংমার্চ উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় আমাদের নবী দামি হওয়াতে আমরাও দামি হয়েছি-কর্ণফুলীতে অধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান চৌধুরী স্ত্রী ও নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদের মালিক ‘কর অঞ্চল-৬’ এর নোটিশ সার্ভার শ্রীবরদীর লিটন মিয়া ভূঞাপুরে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক কারিগরি শিক্ষার মানোন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা ‘আইফোন ১৮ প্রো’ আসছে ৯ সেপ্টেম্বর দেশে হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬ ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বই নির্ধারণ করতে পারে যুদ্ধের সমাপ্তি

ভূঞাপুরে বাড়ির আঙিনায় পাটক্ষেতে গাঁজা চাষ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৩৭১ সময় দেখুন
ভূঞাপুরে বাড়ির আঙিনায় পাটক্ষেতে গাঁজা চাষ

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে পাটক্ষেতের আড়ালে গাঁজার চাষের অভিযোগে আল আমিন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার দখলে থাকা ক্ষেত থেকে ১১টি বড় গাঁজা গাছ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুলের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা আল আমিন তার নিজ দখলীয় পাটক্ষেতের আড়ালে গাঁজা গাছের চাষ করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানে জেলা কার্যালয়ের এসআই মোহাম্মদ রাশিদুল ইসলামের নেতৃত্বে একটি দল আল আমিনের পাটক্ষেতে অভিযান চালিয়ে ১১টি বড় গাঁজা গাছ উদ্ধার করে এবং তাকে আটক করে।

আটক আল আমিন (৩৮) বলরামপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত বাদশাহ মিয়ার ছেলে।

এ ঘটনায় এসআই মোহাম্মদ রাশিদুল ইসলাম বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভূঞাপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর