বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১১৮ সময় দেখুন
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত


মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ::

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে আজ রবিবার সকালে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে জেলা প্রশাসন চত্তরে বঙ্গবন্ধু মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য জারা জেবিন মাহবুব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া, পুলিশ সুপার ছাইদুল হাসান, সিভিল সার্জন ডা. মাহমুদুর রশিদ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ।

অনুষ্ঠানে সুচনা বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি উপ-পরিচালক মোঃ আনিছুর রহমান। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। শেষে মাদক বিষয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর