মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নারী আসনে আলোচনায় নাসের রহমানের স্ত্রী রোজিনা নাসের নাগরপুরে এতিম শিশুদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে দুর্যোগ প্রস্তুুতি দিবস দৌলতপুরে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে মূল্যায়ণ ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত সরকারকে বাংলাদেশ ন্যাপ : জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহন করুন নাগরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত জাবি সাংবাদিক সমিতির নির্বাচন স্থগিত চেয়ে উপাচার্যকে চিঠি মৌলভীবাজারে সেই নিশির বাড়িতে হাজি মুজিব XO, Kitty Season 3 Trailer: Lana Condor Returns As Lara Jean To Guide Her Sister | Watch | Web-series News রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত

‘জনগণের প্রত্যাশা ড. ইউনূস দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেবেন’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৭১ সময় দেখুন


ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের প্রত্যাশা ছিল, শেখ হাসিনার প্রস্থান হলে ড. ইউনূস দ্রুতই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবেন।

বৃহস্পতিবার (৫ মে) সকালে রাজধানীর উত্তরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিল ও ঈদুল আজহা উপলক্ষ্যে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনা এই দেশ থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে কার্যত জাদুঘরে পাঠিয়েছিলেন। তবে জনগণের বিশ্বাস ছিল, শেখ হাসিনার প্রস্থান হলে ড. ইউনূস দ্রুতই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবেন। কিন্তু এখন নির্বাচন নিয়ে শুধু টালবাহানা চলছে।’

তিনি বলেন, ‘আসন্ন আগস্টে ড. ইউনূসের ক্ষমতায় এক বছর পূর্ণ হতে যাচ্ছে, অথচ এখনো কোনো দৃশ্যমান সংস্কার পরিলক্ষিত হয়নি। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা উচিত বলেও জানান তিনি।’

রশিদ গ্রুপের আয়োজনে গ্রুপের চেয়ারম্যান ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মো. মোতালেব হোসেন রতনের সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে কয়েকশ পরিবারের মাঝে ঈদের উপহার তুলে দেন রুহুল কবির রিজভী।

এসময় বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন ও এবিএমএ রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর