রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ রাশিয়ার তেল-গ্যাস কেনায় নিষেধাজ্ঞা স্থগিত ট্রাম্পের, স্বস্তিতে ভারত গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ উত্তরা ইউনিভার্সিটির অর্জন, রাষ্ট্রপতির অভিনন্দন Ranabaali: Reviews And Ratings Of Vijay-Rashmika Film Disabled On BookMyShow After Court Order | Telugu Cinema News Under pressure and on the move: India coach flags mental fatigue in camp amid ‘jam-packed’ schedule | Cricket News বঙ্গভঙ্গ দিবসে কর্মসূচি না থাকায় বিএনপির সমালোচনা জেডিপির হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ১৬ দিনে প্রাণ হারাল ৯০ জন মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী

জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২৬৭ সময় দেখুন
জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আকাশ সরকার নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ২০১৪-১৫ সেশনের (১০ম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর গেন্ডারিয়ার ভাট্টিখানা এলাকার ম্যাচ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন গেন্ডারিয়া থানা পুলিশ।

একই বাসায় থাকা ইশতিয়াক বলেন, ‘আমার পরীক্ষা এজন্য পড়ছিলাম। পরে ভাইয়ের বান্ধবী আমাকে ফোন দিলে আমি রুমের দরজা ধাক্কা দিতে থাকি। এক পর্যায়ে দরজা খুলে যায়। এসময় ভাইয়ের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে ফোন দিই।’

গেন্ডারিয়া থানার তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান জানান, ‘আমরা সাড়ে ৯টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মিডফোর্ট হাসপাতালে পাঠানো হয়েছে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর