সোমবার, ১৮ মে ২০২৬, ১২:২০ অপরাহ্ন

টাঙ্গাইলে শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৫৭৯ সময় দেখুন
টাঙ্গাইলে  শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগ

খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ছোট শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হাফেজ রেজাউল হান্নান এর বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মোছা:আলো (১১) কে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।

রোববার (৩ মে) ঘটনাটি ঘটেছে উপজেলার হেমনগর ইউনিয়নের ছোট শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যালয়টি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

এদিকে, অভিযুক্ত শিক্ষক ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, “শিশুটি এবং তার পরিবার বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। তারা অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom