রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে যৌতুকের টাকার জন্য গৃহবধুকে হত্যার হুমকি কর্ণফুলীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার আরেক শিশু শেরপুরে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শওকতের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত দৌলতপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও বীজ উৎপাদনে বিপ্লব: স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্য নাগরপুরে প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগ; মামলা দায়ের সাপাহার সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ! শক্ত অবস্থানে বিজিবি সাপাহারে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে দোয়া মাহফিল

টানা তিনদিন ১’শর নিচে মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২৫৭ সময় দেখুন
টানা তিনদিন ১’শর নিচে মৃত্যু


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: দেশে টানা তৃতীয়দিন করোনায় ১০০ জনের কম মানুষের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৯৪ জনের মৃত্যু হয়েছে, যা গতকাল ছিল ৮৯ জন। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হলো ২৬ হাজার ১০৯ জনের।সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ৭২৪ জন। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জনে।

গত ২৪ ঘণ্টায় মোট ৩০ হাজার ৮৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ১৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ২১ হাজার ৮৮৩ জন।

২০ আগস্ট দেশে করোনাভাইরাসে মোট মৃত্যু ২৫ হাজার ছাড়ায়। এরপর নয় দিনে আরও এক হাজার মানুষের প্রাণ কেড়ে নেয় করোনা।

 

The post টানা তিনদিন ১’শর নিচে মৃত্যু appeared first on Unitednews24.com.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom