বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২৩৩ সময় দেখুন
খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ

কক্সবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জনাব আবদুল্লাহ আল আজিজ।

আবদুল্লাহ আল আজিজ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। বর্তমানে তিনি সোলতানিয়া ইবতেদায়ী নূরানী মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), কক্সবাজার সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন।

শিক্ষা ও সমাজসেবায় তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর