বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ

ঢাবিতে গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২৩৩ সময় দেখুন
ঢাবিতে গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি


ঢাবি: জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলকে ৫০০টি চারাগাছ উপহার দেন।

কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মোজাদ্দেদী আলফেসানী।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ঢাকা সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

নাহিদুজ্জামান শিপন বলেন , জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ দিন এই ৩ আগস্ট। এ দিন শহীদ মিনার থেকে এক দফা ঘোষণা করা হয়েছিল। এমন দিনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর অংশ হিসেবে ঢাকা দক্ষিণ প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে ৫০০ গাছ উপহার দেন। এ গাছগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ইনস্টিটিউশন সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণে রোপন করা হবে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্যে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর