বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে আসছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটি মন্ত্রী তেলাপোকাদের নতুন দাবি: বিক্ষোভকারীদের গ্রেফতার না করা ‘Absolutely zero confidence’: Ashwin questions Gautam Gambhir and team management over Kuldeep Yadav’s handling | Cricket News ‘Godzilla Vs Kong’ Actress Kaylee Hottle Passes Away At 18, Dies In A Car Accident | Hollywood News বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া হাসপাতালে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির আকস্মিক পরিদর্শন কালিয়াকৈর খাবার হোটেলের ডাকাতি প্রস্তুত কালে অস্ত্র সহ ১জন আটক প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ করতে নির্দেশ ভূমিমন্ত্রীর দেশে হামের উপসর্গে ১২৯ দিনে ৭০২ শিশুর মৃত্যু রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, সারা দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ

দেশে হামের উপসর্গে ১২৯ দিনে ৭০২ শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৬০ সময় দেখুন
দেশে হামের উপসর্গে ১২৯ দিনে ৭০২ শিশুর মৃত্যু


ঢাকা: দেশে হামের উপসর্গে ১২৯ দিনে ৭০২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৮ শিশু।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪ শিশুর মধ্যে প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এ ছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১০০৮ শিশুর মধ্যে নিশ্চিত হামে ১৩০ শিশু এবং সন্দেহজনক হামে ৮৭৮ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৪৪৮ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৭০৮ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২ হাজার ২৪৪ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৯৮ হাজার ৪১১ রোগী।

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৭৯৭ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৭০২ জন এবং নিশ্চিত হামে ৯৫ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে- রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom