রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মোবাইলের পর্দায় আটকে থাকা একটি প্রজন্ম! ‘বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য’ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ ব্লাড ক্যান্সারে চবি শিক্ষার্থীর মৃত্যু Aditya Dhar And Yami Gautam Leave Mumbai, Move Permanent Base To Himachal Pradesh: Report | Bollywood News EXCLUSIVE | Asian Games gold done, Neeru Dhanda eyes Olympic shotgun medal to end wait since Rajyavardhan Rathore’s 2004 silver | Asian Games 2026 News রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি আলেমদের সমাজের দায়িত্বও নিতে হবে: শফিকুর রহমান

দৌলতপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার জাহাঙ্গীর আহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩৬৩ সময় দেখুন
দৌলতপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার জাহাঙ্গীর আহত

দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধি
ফরিদ আহমেদ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা জয়ভোগা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ডাঃ ফজলুল হকের পুত্র, ডাক্তার বেলাল হোসেন ও ডাক্তার রইচ উজ্জামান এর ভাই গ্রাম ডাক্তার জাহাঙ্গীর আলম ও বিশিষ্ট ওষধ ব্যবসায়ী আবু আল্লারদর্গা বাজার থেকে বাড়ি ফেরার পথে জয়ভোগা ৪ রাস্তা মোড়ে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন।
এলাকাবাসী জানায়, গত ২৮ এপ্রিল রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। জাহাঙ্গীরের ভাই আবু জানায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এবং পূর্ব শত্রুতার জের ধরে এলাকার জয়ভোগা গ্রামের আবু হানিফের ছেলে চিহ্নিত সন্ত্রাসী মাহাথির (২৪) ও মাহি (২০), নাহারুলের ছেলে রকিব (২২) ও রকি (২০),একই গ্রামের ছিয়াদের ছেলে রাজিব (২০), আমদহ বোর্ড পাড়া গ্রামের শাজাহানের ছেলে সুমন (২৫) তাদের দুই ভাইকে বাড়ী ফেরার পথে গতি রোধ করে এবং পুর্ব পরিকল্পনা অনুযায়ী মেরে ফেলার উদ্দ্যেশে সন্ত্রাসীরা হাত পুড়াল, হাতুরী, রড দিয়ে এলোপাথারী কুপাতে থাকে। তাদের আত্বচিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে জাহাঙ্গীরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার অবস্থা আশংখ্যা জনক। এদিকে আবু নিজে বাদী হয়ে ৬ জন এজাহার ভ’ক্ত ও অজ্ঞাত ৪/৫ জন কে আসামী করে দৌলতপুর থানায় একটি এজাহার দায়ের করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর