সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
20 shots to none: How Spain utterly owned Argentina in FIFA World Cup 2026 final and rendered Lionel Messi irrelevant | Football News Shabana Azmi Backs NEET Protesters At Jantar Mantar; Arjun Kapoor, Sahiba Bali Spark Dating Rumours | Bollywood News বিশ্বকাপ ফাইনাল ঘিরে ভূঞাপুরে আর্জেন্টিনা সমর্থকদের খাসি ভোজ, আমন্ত্রণ সব দলের ভক্তদের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১ জুলাই সনদে সই বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল তিতুমীর কলেজ: হলের ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের একাংশ জর্ডানে ইরানি হামলায় ২ মার্কিন সেনা নিহত, একজন নিখোঁজ Jude Bellingham breaks all-time England goalscoring record with sensational strike in World Cup bronze thriller win against France | Football News From Ithacan Seas To Ayodhya: How Christopher Nolan’s The Odyssey Mirrors Ramayana & Mahabharata | Explainers News ‘বর্তমান সরকার ফ্যাসিবাদী সরকারের অনুকরণের দিকেই ধাবিত হচ্ছে’

ধুলাগড়ের কাছে দুটি গাড়ির পথ আটকাল পুলিশ! তল্লাশিতে যা মিলল. চোখ ছানাবড়া সবার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৯৯ সময় দেখুন



Last Updated:

আগে থেকেই নারকোটিক বিভাগের আধিকারিকদের কাছে গাড়ি দুটি সম্পর্কে বিস্তারিত তথ্য ছিল৷ ধুলাগড় টোল প্লাজার কাছে গাড়ি দুটিকে চিহ্নিত করে আটকান হয়৷

দুটি গাড়িই আটক করেছে পুলিশ৷

ধুলাগড়: জাতীয় সড়ক ধরে কলকাতার দিকে আসছিল দামি দুটি গাড়ি৷ গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই তৈরি ছিল পুলিশ৷ সঙ্গে ছিল নারকোটিক বিভাগের আধিকারিকরাও৷ ধুলাগড়ের কাছে আসতেই দুটি গাড়ি থামিয়ে তল্লাশি শুরু করতেই চোখ ছানাবড়া হল পুলিশকর্মীদের৷

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতের এই অভিযানে দুটি গাড়ি থেকে প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ৷ পুলিশ সূত্রে খবর, গাড়ি দুটি ওড়িশা থেকে আসছিল৷

জানা গিয়েছে, আগে থেকেই নারকোটিক বিভাগের আধিকারিকদের কাছে গাড়ি দুটি সম্পর্কে বিস্তারিত তথ্য ছিল৷ ধুলাগড় টোল প্লাজার কাছে গাড়ি দুটিকে চিহ্নিত করে আটকান হয়৷ তল্লাশিতে দেখা যায়, গাড়ির ভিতরে একাধিক পিঠে নেওয়ার ব্যাগ রয়েছে৷ সেই ব্যাগগুলির ভিতরেই ভরা ছিল কেজি কেজি গাঁজা৷ পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ৯৭ কেজি৷ যার বাজার মূল্য ১৫ লক্ষ টাকা৷ দুটি গাড়িও আটক করেছে পুলিশ৷

আরও পড়ুন:

পুলিশের অনুমান, রাতের বেলা পুলিশি নজরদারি এড়িয়ে গাঁজা পাচারের পরিকল্পনা করা হয়েছিল৷ এই ঘটনায় একটি গাড়ির চালককে গ্রেফতার করতে পারে পুলিশ৷ দ্বিতীয় গাড়িটির চালক পালিয়ে যান৷ ধৃত ব্যক্তিকে জেরা শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ৷ কোথা থেকে এই গাঁজা আনা হয়েছিল, কোথায় নিয়ে যেতে বলা হয়েছিল, ধৃত চালককে জেরা করে সেই সমস্ত তথ্যই জানতে চাইছে পুলিশ৷

প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, ওড়িশার ভদ্রক থেকে ওই গাঁজা আনা হচ্ছিল৷ হাওড়া অথবা হুগলি জেলার কোথাও তা পৌঁছে দিতে বলা হয় দুটি গাড়ির চালকদের৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Dhulagarh police recovery: একসঙ্গে আসছিল দুটি দামি গাড়ি, ধুলাগড়ের কাছে পথ আটকাল পুলিশ! তল্লাশিতে যা মিলল, চোখ ছানাবড়া সবার



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom