শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

নওগাঁয় মহানবী (সা.)-কে ‘কটূক্তি’ করায় হিন্দু যুবক আটক – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪১ সময় দেখুন
নওগাঁয় মহানবী (সা.)-কে ‘কটূক্তি’ করায় হিন্দু যুবক আটক – Corporate Sangbad


আইন-আদালত সারাদেশ-টুকিটাকি

রহমতউল্লাহ আশিক, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করার অপরাধে জয়দেব কুমার হাজরা (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃত যুবক উপজেলার মান্দা সদর ইউপির বৈলশিং হিন্দুপাড়া গ্রামের দ্বীপেন্দ্রনাথ হাজরার ছেলে। বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ঘাটকৈর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে এক বন্ধুর সাথে বিজ্ঞান-ভিত্তিক আলোচনা-সমলোচনা করেন জয়দেব। একপর্যায়ে তার বন্ধুর সাথে ধর্ম নিয়ে আলোচনা শুরু করেন। এর একপর্যায়ে হজরত মুহম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে গালিগালাজ করেন। বিষয়টি পর্যায়ক্রমে বিস্তার লাভ করায় ঘটনার দিন সন্ধ্যায় স্থানীয়রা তাকে ঘাটকৈর বাজারে আটক করেন। পরে অবস্থা বেগতিক দেখে পুলিশকে খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে জনগণের রোষানলের হাত থেকে উদ্ধার করে তাকে থানায় নিয়ে আসে।

এরকম ন্যক্কারজনক ঘটনার জন্য ধর্মপ্রাণ মুসলমানসহ সকল ধর্মের অনুসারীরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, জয়দেবকে আটকের পর আদালতে সোপর্দ করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর