রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত কমলনগরে শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা? দীর্ঘ বিরতির পর ‘ফেরা’য় ফিরল বাকৃবি মিউজিক্যাল রেজিমেন্ট হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে ১ লাখ সেনা পাঠানোর পরিকল্পনা সৌদি আরবের Kumkum Mohod wins Asian Games gold, secures India’s 2028 Olympic quota | Asian Games 2026 News Drishyam 3 Box Office: Ajay Devgn Gets Career’s Biggest Opener, Film Earns Rs 66 Crore | Bollywood News শ্রীবরদীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউপি সদস্য হাসানুজ্জামান রনির মোটর সাইকেল শোভাযাত্রা

নাগরপুরে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে উপজেলা প্রশাসন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৬৬ সময় দেখুন
নাগরপুরে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে উপজেলা প্রশাসন

গোপাল সরকার, নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে একযোগে শুরু হচ্ছে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৬। সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের পরীক্ষায় উপজেলার চারটি কেন্দ্রে মোট ৩ হাজার ৩৮২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রতিটি কেন্দ্রের প্রতিটি হলরুমে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যাতে সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।

কেন্দ্রভিত্তিক তথ্য অনুযায়ী, এসএসসি পরীক্ষার জন্য সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় (কোড-২৪৯) কেন্দ্রে ১ হাজার ৯০ জন এবং নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় (কোড-৩৬৯) কেন্দ্রে ৮০২ জন পরীক্ষার্থী অংশ নেবে। দাখিল পরীক্ষার জন্য নাগরপুর মহিলা কলেজ (কোড-২৫৭) কেন্দ্রে ৬১৩ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার জন্য নাগরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (কোড-৫৩২৮) কেন্দ্রে ৫২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

একজন অভিভাবক বলেন, “প্রশাসনের কঠোর নজরদারির কারণে আমরা আশাবাদী, আমাদের সন্তানরা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পারবে।”

একজন পরীক্ষার্থী জানায়, “পরীক্ষা নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও প্রস্তুতি ভালো আছে। সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারবো বলে আশা করছি।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ বলেন, “পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি কক্ষে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। কোনো ধরনের অনিয়মের সুযোগ থাকবে না এবং পরীক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়েছে।”

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন বলেন, “পরীক্ষা চলাকালীন প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য দায়িত্ব পালন করবেন। প্রশাসন সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং প্রতিটি কক্ষে সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা চলাকালীন কেন্দ্র এলাকায় অপ্রয়োজনীয় জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে এবং স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে পরীক্ষা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছে উপজেলা প্রশাসন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর