সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

নাগরপুরে হিন্দু ছাত্র পরিষদের নতুন কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩২ সময় দেখুন
নাগরপুরে হিন্দু ছাত্র পরিষদের নতুন কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের নতুন কমিটি অনুমোদন ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। (শুক্রবার ৯ সেপ্টেম্বর) উপজেলার কেন্দ্রীয় কালীবাড়ি নাট মন্দিরে বাংলাদেশ হিন্দু, যুব ও ছাত্র পরিষদের কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দের উপস্থিতিতে এ নতুন কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

প্রিতম দাসকে সভাপতি ও বিজয় কর্মকারকে সাধারণ সম্পাদক করে ৭৩ সদস্য বিশিষ্ট নাগরপুর উপজেলা হিন্দু ছাত্র পরিষদ কমিটি ঘোষণা করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক ঝন্টু গোস্বামী, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি পৃতিশ পন্ডিত, যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব সুএধর, সাংগঠনিক সম্পাদিকা প্রিয়াংকা চক্রবর্তী, সহ-সাংগঠনিক সম্পাদিকা কবিতা বর্মন, টাঙ্গাইল জেলা যুব পরিষদের সদস্য সচিব গোপাল সরকার, সদস্য বিথী সরকার, নাগরপুর উপজেলার হিন্দু ছাত্র পরিষদের (সাবেক) সভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা বিপ্লব চক্রবর্তী, সহ বিভিন্ন ইউনিয়ন হতে আগত হিন্দু, যুব, ছাত্র পরিষদের নেতৃবৃন্দ ও নতুম কমিটি নেতৃবৃন্দরা

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom