মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

পিরোজপুরে ‍দুর্বৃত্তদের হামলায় বিএনপির ২ নেতা গুরুতর আহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৮ সময় দেখুন
পিরোজপুরে ‍দুর্বৃত্তদের হামলায় বিএনপির ২ নেতা গুরুতর আহত


পিরোজপুর: জেলার ইন্দুরকানী উপজেলায় দুর্বৃত্তদের হামলায় বিএনপির দুই নেতা গুরুতর আহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাছির। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে পিরোজপুর সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন। অপর আহত ব্যক্তি তার ভাতিজা রিয়াজ উদ্দিন মল্লিক নিপু, যিনি শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

আহত রিয়াজ উদ্দিন মল্লিক নিপু জানান, মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ৮ থেকে ১০টি মোটরসাইকেলে করে আসা একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাদের গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালালে তারা শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. রাজিব পাইক জানান, আহত দু’জনের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা রেফার করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান বলেন, ‘ঘটনার সংবাদ পেয়ে আমরা হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর