রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দৌলতপুরে চাঞ্চল্যকর ঝড়ু ও সেন্টু চেয়ারম্যান হত্যা মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী ‘রেন্টু’ গ্রেফতার মার্কিন অভিযানে ভেনেজুয়েলায় অপরাধী চক্রের প্রধান নিহত: ট্রাম্প USA vs Paraguay Live Score, FIFA World Cup 2026: Pulisic’s United States begin campaign against returning Paraguay Salman Khan Seeks Immediate Stay On ‘Kala Hiran’ Movie; Katrina Kaif Plans Comeback With Chandni Bar 2? | Bollywood News জনকল্যাণ নয়, প্রতারণার বাজেট দেওয়া হয়েছে: এনসিপি সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত টাঙ্গাইলে বিশ্বকাপ উন্মাদনায় সকল দলের সমর্থকদের নিয়ে রোড শো অনুষ্ঠিত মায়ের কাজের চাপে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুর পুষ্টি: গবেষণা হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৫৩

ববি হাজ্জাজের বক্তব্য ‘অত্যন্ত নিন্দনীয়’, প্রত্যাহারের দাবি ঢাবি সাদা দলের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১৩৯ সময় দেখুন
ববি হাজ্জাজের বক্তব্য ‘অত্যন্ত নিন্দনীয়’, প্রত্যাহারের দাবি ঢাবি সাদা দলের


ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’-এর সঙ্গে তুলনা করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রদত্ত বক্তব্যের তীব্র নিন্দা, ক্ষোভ ও জোরালো প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’।

শুক্রবার (২৯ মে)ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের পক্ষে আহবায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক ড. মো. আবুল কালাম সরকার ও অধ্যাপক ড. আবদুস সালাম-এর সই করা এক যৌথ বিবৃতিতে সংগঠনটি বলেছে, “সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টারের সাথে তুলনা করে যে চরম অবমাননাকর ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী সংগঠন সাদা দল তার তীব্র নিন্দা, ক্ষোভ ও জোরালো প্রতিবাদ জানাচ্ছে।”

বিবৃতিতে বলা হয়, “গবেষণা ও প্রকাশনায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষস্থানে রয়েছে। টাইমস হায়ার এডুকেশন (THE) এশিয়া র‍্যাংকিং অনুযায়ী, এটি বর্তমানে দেশের অন্যতম শীর্ষস্থানীয় গবেষণা শিক্ষা প্রতিষ্ঠান।”

সাদা দল আরও উল্লেখ করে, “বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে প্রায় ৫৬টি সক্রিয় ও বিশেষায়িত গবেষণা ব্যুরো ও কেন্দ্র রয়েছে। এর মধ্যে উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র (CARS) এবং সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র (CSSR) অন্যতম। এমনকি প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্কোপাস (Scopus) এবং ওয়েব অব সায়েন্স (Web of Science) ইনডেক্সড জার্নালে অসংখ্য গবেষণাপত্র প্রকাশ করেন।”

বিবৃতিতে প্রতিমন্ত্রীর বক্তব্যকে “অত্যন্ত নিন্দনীয়” উল্লেখ করে বলা হয়, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি অসত্য তথ্যের ভিত্তিতে দুটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তুলনা করেছেন তা অত্যন্ত নিন্দনীয়।”

সাদা দল বলেছে, “ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়; এই বিশ্ববিদ্যালয় স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্রের অস্তিত্ব, জন্ম এবং বিকাশের ইতিহাসের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িত।”

বিবৃতিতে আরও বলা হয়, “১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৬২ এর শিক্ষা আন্দোলন, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামের মূল নেতৃত্ব এসেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।”

এছাড়া স্বাধীন বাংলাদেশে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকার কথা তুলে ধরে বলা হয়, “স্বাধীন বাংলাদেশে বিভিন্ন সময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন, ৯০ এর এরশাদ বিরোধী আন্দোলন, ১/১১ এর অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে প্রতিরোধ এবং ২০২৪ এর ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ঐতিহাসিক নেতৃত্ব দিয়েছে এই বিশ্ববিদ্যালয়।”

সংগঠনটি আরও বলেছে, “বাঙালির কৃষ্টি, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার ধারক ‘পহেলা বৈশাখ’ উদযাপনের যে ঐতিহ্য, তারও অগ্রভাগে থেকে নেতৃত্ব দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়।”

রাষ্ট্রীয় অবহেলার মধ্যেও বিশ্ববিদ্যালয়টির অবদানের কথা তুলে ধরে বিবৃতিতে বলা হয়, “রাষ্ট্রীয় উদাসীনতা ও সীমিত বাজেটের মধ্যেও এ দেশের শিক্ষা ও গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয় যে অনন্য ও গৌরবোজ্জ্বল অবদান রেখে চলেছে, তা বিশ্বজুড়ে সমাদৃত। সংক্ষেপে বলতে গেলে- ‘বাংলাদেশ মানেই ঢাকা বিশ্ববিদ্যালয়’।”

ববি হাজ্জাজের বক্তব্যের কঠোর সমালোচনা করে সাদা দল বলেছে, “এমন একটি ঐতিহ্যবাহী ও জাতীয় আবেগ জড়ানো প্রতিষ্ঠান সম্বন্ধে একজন দায়িত্বশীল প্রতিমন্ত্রীর মুখে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় হলো কোচিং সেন্টার’ এই ধরণের বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

তারা আরও বলেছে, “তার এই মন্তব্য কোনো সুস্থ বা ইতিহাস সচেতন মানুষের হতে পারে না; বরং এটি একজন চরম অর্বাচীন ব্যক্তির অজ্ঞতাপ্রসূত প্রলাপ বলেই প্রতীয়মান হয়েছে।”

বিবৃতিতে দাবি করা হয়, “সরকারের একজন মন্ত্রী হিসেবে এমন মন্তব্য অত্যন্ত লজ্জাজনক এবং তা সমগ্র বিশ্ববিদ্যালয় পরিবার ও দেশবাসীকে গভীরভাবে মর্মাহত করেছে।”

সাদা দল মনে করে, “এই অবিবেচনাপ্রসূত মন্তব্যের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, সাবেক শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং সর্বোপরি এই বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস ও অবদানকে চরমভাবে অপমান করা হয়েছে।”

সবশেষে সংগঠনটি “অবিলম্বে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের এই অবমাননাকর মন্তব্য অতি দ্রুত প্রত্যাহার করার” দাবি জানিয়ে হুঁশিয়ারি দেয়, “অন্যথায়, বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষার্থে শিক্ষক-শিক্ষার্থী সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom