রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Knight Riders survive Shubman Gill scare: KKR crack GT code to keep playoff hopes breathing সিনহার জানাজায় থাকবেন প্রধানমন্ত্রী ঈদগড় ইউনিয়ন এর পাশ্ববর্তী ক্যাংগারবিলে তিন দিন ব্যাপি বলি খেলায় চ্যাম্পিয়ান কুতুবদিয়ার বলি মিরাজ। কুতুবদিয়ার সী-ট্রাক নিয়ে আলোচনা: নতুন জাহাজ না আসা পর্যন্ত থাকছে ‘এসটি নিঝুমদ্বীপ’ Yash’s Toxic Delay Has ‘Valid Reasons’, Says Tara Sutaria: ‘Definitely Worth The Wait’ | Bollywood News ইপসা’র কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়ন ও ক্ষমতায়নে এনজিও সমূহের গুরুত্ব অপরিসীম কোরবানির পশু থেকে ছড়াতে পারে প্রাণঘাতী রোগ, সতর্ক করলেন বাকৃবি অধ্যাপক যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে সম্মত ইসরায়েল-লেবানন ভূঞাপুরে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ধর্ষণচেষ্টা ঘটনায় জাবিতে সংবাদ সম্মেলন, ১৪ দফা সিদ্ধান্ত ঘোষণা

বাপার প্রয়াত সভাপতি এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৫৫ সময় দেখুন
বাপার প্রয়াত সভাপতি এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

জনকণ্ঠের স্টাফ রিপোর্টার বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), কক্সবাজার জেলা কমিটির প্রয়াত সভাপতি এইচ.এম. এরশাদের স্মরণে এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) বিকেল সাড়ে ৩টায় কক্সবাজার জেলা পরিষদ হলরুমে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার আয়োজনে অনুষ্ঠিত শোক সভায় ভারপ্রাপ্ত সভাপতি জাফর আলম দিদারের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন বাপা কক্সবাজারের উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, বাপা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস , আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, সৈয়দ আহম্মদ উজ্জল,
বাপা সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, আরটিভি জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহিন, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ. এম. ফরিদুল আলম শাহীন, সুবিমল পাল পান্না, মমতাজ সফিনা আজিম, এম আর খোকন, সাংবাদিক জসিম উদ্দিন, এডভোকেট তারেক, এডভোকেট আবুল রহিম, কমরেড গিয়াস উদ্দিন, সাংবাদিক নেজাম উদদীন, সাইফুল ইসলাম কলিম, শম ইকবাল বাহার, রামু উপজেলা সভাপতি মাষ্টার আলম,
বাপা উখিয়া সভাপতি আয়াজ রবি, চকরিয়া বাপার সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, পেকুয়া প্রতিনিধি মো. জালাল, সাংবাদিক সংসদের সভাপতি আজিজ রাসেল, শহর বাপার সভাপতি ইরফানুল হাসান ইরফান, এনামুল হক চৌ, কুতুবদিয়া সভাপতি আবুল কাশেম, মহেশখালী বাপার সহসভাপতি অধ্যাপক আমিনুল হক, কল্লোল দে, দোলন ধর, জাহাঙ্গীর সামস, রাসেল, রুহুল কাদের শিলু, হাবিবুর রহমান, সাইফুল ইসলাম বাবু, মোনাজাত পরিচালনা করেন, ডক্টর নুরুল আবছার, পবিত্র কোরআন তেলাওয়াত করেন, আবদুর রহমান হাসেমি মরহুমের পুত্র এডভোকেট আতিকুল ইসলাম।
সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন।
সভায় বক্তারা মরহুম এইচ.এম. এরশাদের কর্মময় জীবন, সাংবাদিকতা ও পরিবেশ আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর আদর্শ ও কর্ম আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। মরহুম এইচ.এম. এরশাদ ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও জনমুখী সাংবাদিক। পরিবেশ রক্ষায় তাঁর ভূমিকা সবসময় স্মরণীয় হয়ে থাকবে।
শোকসভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom