সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্র করে নারী দিয়ে এসিআই কোম্পানীর ম্যানেজারকে ফাঁসানোর চেষ্টা ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাঙ্গামাটিতে পিসিসিপি’র খাদ্য সহায়তা হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু আইএমএফ’র সঙ্গে ৩ বছর মেয়াদে নতুন চুক্তি করবে সরকার সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জনের মৃত্যু কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় কলেজের ছুটির তালিকায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধন Vaibhav Sooryavanshi breaks world record despite flop show against Mumbai Indians | Cricket News

ষড়যন্ত্র করে নারী দিয়ে এসিআই কোম্পানীর ম্যানেজারকে ফাঁসানোর চেষ্টা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৪৪ সময় দেখুন
ষড়যন্ত্র করে নারী দিয়ে এসিআই কোম্পানীর ম্যানেজারকে ফাঁসানোর চেষ্টা

শ্যামনগর প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার আমিয়ান মঠ এলাকায় অবস্থিত এসিআই এগ্রো লিংক লিমিটেডের কারখানা ম্যানেজার (উৎপাদন বিভাগ) মোঃ সেকেন্দার আলীকে পরিকল্পিত ভাবে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে।

অভিযোগকারী মোঃ সেকেন্দার আলী বলেন, আমি গত একবছর ধরে সংশ্লিষ্ট কোম্পানীতে সততা,স্বচ্ছতা ও দক্ষতার সাথে কাজ করে আসছি। যে কারণে আমার অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী মিলে আমাকে ক্ষতি করার পাঁয়তারা চালাচ্ছিলেন। যার ফলশ্রুতিতে গত ১৫ই মে সন্ধ্যায় অফিসের কাজে শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বাজারে যাওয়ার পথিমধ্যে পূর্ব পরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা একটি সংঘবদ্ধ চক্র আমাকে গতিরোধ করে। পূর্বপরিকল্পিত তাদের সাথে থাকা একজন নারীকে নিয়ে আমার পাশে দাঁড় করিয়ে জোরপূর্বক ভিডিও ধারণ করে আমাকে ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নেয়‌। আমি টাকা না দিলে আমার ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আমার মান সম্মান ক্ষুন্ন করবে বলে হুমকি প্রদান করে। পাশাপাশি পরিকল্পিত ধারণ করা ভিডিও আমার উদ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়। যেটা আমার চাকরির জন্য হুমকি স্বরূপ। গত ১৫তারিখে ঘটে যাওয়া ঘটনাটি থেকে পরিত্রাণ পেতে আমি আইনি সহযোগীতার জন্য শ্যামনগর থানা একটি সাধারণ ডায়েরি করি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom