শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মিথ্যা মামলা, হামলা, বাড়িঘর হারিয়েও থেমে নেই সত্যের সৈনিক রিয়াজ উদ্দিন রানা Ghamasaan Review: Pratik Gandhi, Arshad Warsi’s Thriller Starts Slow, Builds Tension, Ends Too Soon | Bollywood News 23 years after Rakesh Yadav, Tanya Chaudhary keeps Baghpat’s hammer-throw legacy alive with national record | More sports News শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন রাজশাহীতে চুরি যাওয়া স্বর্ণের আংশিক উদ্ধার কুমিল্লায় হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১৭ প্রধানমন্ত্রীর নেতৃত্বে ধর্মীয় সম্প্রীতি ও সমতা প্রতিষ্ঠায় সংস্কার চলছে: ধর্মমন্ত্রী কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক ব্রিকস সম্মেলন: ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী ‘It’s A Compliment’: Taapsee Pannu On Jaya Bachchan Comparison Over ‘Rude’ Behaviour With Paparazzi | Exclusive | Bollywood News

বিক্ষোভের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৭৮ সময় দেখুন
বিক্ষোভের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ


ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) একটি পোস্টের মাধ্যমে তিনি নিজের পদত্যাগের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র বরাতে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে ধর্মেন্দ্র প্রধান জানান, শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষা করা এবং চলমান আন্দোলনকে কাজে লাগিয়ে কোনো দেশবিরোধী শক্তি যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে কারণেই তিনি পদত্যাগের পথ বেছে নিয়েছেন।

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান দাবিই ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। কেন্দ্র সরকার এবং ককরোচ জনতা পার্টির (সিজেপি) মধ্যে তৃতীয় দফা আলোচনার মাত্র কয়েক ঘণ্টা আগে এই পদত্যাগের ঘোষণা এলো।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠানোর পর ধর্মেন্দ্র প্রধান সহকর্মী ও সংশ্লিষ্ট দফতরকে ধন্যবাদ জানান এবং দেশের মানুষের সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর