রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

বুদ্ধিপ্রতিবন্ধীকে বলাৎকারে হাসপাতালের ওয়ার্ডবয় আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৬১ সময় দেখুন
বুদ্ধিপ্রতিবন্ধীকে বলাৎকারে হাসপাতালের ওয়ার্ডবয় আটক

মু. সাইফুল ইসলাম: লক্ষ্মীপুর সদর: লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে একটি হাসপাতালের কক্ষে ডেকে নিয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে (১১) বলাৎকারের অভিযোগে রিমন হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রিমন জেলা শহরের আল মানার হসপিটালের ওয়ার্ডবয়।

শুক্রবার (৫ জুন) সকালে সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আল-মানার হসপিটালের ৩য় তলার একটি কক্ষে ঘটনাটি ঘটে। অভিযুক্ত রিমন আটক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে, মামলা হবে।

এর আগে বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে আল-মানার হসপিটালে ঘটনাটি ঘটে। পরে রাতে খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করে।

রিমন লক্ষ্মীপুর পৌরসভার ১০ নং ওয়ার্ড মজুপুর এলাকার মো. সেলিমের ছেলে।

ভুক্তভোগী কিশোরের মা বলেন, আমার ছেলে বুদ্ধিপ্রতিবন্ধী ও সহজসরল। সে নামাজ পড়তে বের হয়, একটু আগে বের হওয়ায় সে আল-মানার হাসপাতালে গিয়ে টেলিভিশন দেখে। সেখান থেকে ওয়ার্ডবয় রিমন তাকে একটি কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করে। আমার ছেলে চিৎকার চেচামেচিও করেছে। পরে সে হাসপাতাল থেকে বের হয়ে ঘটনাটি তার বন্ধুদের বলে।

তিনি আরও বলেন, আমি এ ঘটনায় মামলা করবো। আমি রিমন নামের ওই ছেলেটির বিচার চাই। ভবিষ্যতে কেউ যেন এমন ঘটনা না ঘটাতে পারে, সেজন্য তার বিচার হওয়া অবশ্যই প্রয়োজন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom