শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

বেলকুচিতে বৈদ্যুতিক মিটার চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৬১৯ সময় দেখুন
বেলকুচিতে বৈদ্যুতিক মিটার চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার – Corporate Sangbad


আইন-আদালত সারাদেশ-টুকিটাকি

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে বৈদ্যুতিক মিটার চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছেন থানা পুলিশ,। মঙ্গলবার রাতে বেলকুচি থানা পুলিশের অভিযানে সিরাজগঞ্জ, ঢাকা টাঙ্গাইল সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বৈদ্যুতিক মিটার চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার রেহাই গ্রামের লিটন মোল্লার ছেলে মারুফ মোল্লার (২৫),মিরাজ মোল্লার ছেলে আকাশ মোল্লা (২৫) মোঃ সেহের সিকদারের ছেলে আবু মুসা সিকদার (২৫) দের আটক করা হয়৷ এছাড়াও উপজেলার নাগগাতি গ্রামের রাস্তার পার্শ্বে জঙ্গলের ভিতর থেকে ০৪ টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়৷

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, দীর্ঘদিন ধরে অত্র থানা এলাকা সহ বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক মিটার চুরি করে আসছিল চোর চক্রের সদস্যরা৷ বিভিন্ন স্থানে পল্লী বিদ্যুতের আবাসিক ও বাণিজ্যিক বৈদ্যুতিক মিটার চুরির বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হয়। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনার রহস্য উদঘাটনসহ চুরি হওয়া মিটার ও চুরির সঙ্গে জড়িত ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে,। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে৷





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর