রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
Knight Riders survive Shubman Gill scare: KKR crack GT code to keep playoff hopes breathing সিনহার জানাজায় থাকবেন প্রধানমন্ত্রী ঈদগড় ইউনিয়ন এর পাশ্ববর্তী ক্যাংগারবিলে তিন দিন ব্যাপি বলি খেলায় চ্যাম্পিয়ান কুতুবদিয়ার বলি মিরাজ। কুতুবদিয়ার সী-ট্রাক নিয়ে আলোচনা: নতুন জাহাজ না আসা পর্যন্ত থাকছে ‘এসটি নিঝুমদ্বীপ’ Yash’s Toxic Delay Has ‘Valid Reasons’, Says Tara Sutaria: ‘Definitely Worth The Wait’ | Bollywood News ইপসা’র কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়ন ও ক্ষমতায়নে এনজিও সমূহের গুরুত্ব অপরিসীম কোরবানির পশু থেকে ছড়াতে পারে প্রাণঘাতী রোগ, সতর্ক করলেন বাকৃবি অধ্যাপক যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে সম্মত ইসরায়েল-লেবানন ভূঞাপুরে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ধর্ষণচেষ্টা ঘটনায় জাবিতে সংবাদ সম্মেলন, ১৪ দফা সিদ্ধান্ত ঘোষণা

মুখোশধারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ আহত ১০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৫৩ সময় দেখুন
মুখোশধারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ আহত ১০

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি, ফরিদ আহমেদ:

কুষ্টিয়ার দৌলতপুরে বাড়ী থেকে গভীর রাতে মুখোশধারী কয়েকজন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রবিউল ইসলাম (৩৬) কে তুলে নিয়ে যাওয়ার সময় পরিবার ও এলাকাবাসী বাধা দিলে এলোপাথারী গুলি করে মুখোশধারীরা। এসময় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ঐ নেতাসহ ১০জন। আহতদের মধ্যে দুইজনকে গুরুত্বর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ১২ টার সময় দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় এলাকায় এ ঘটনা ঘটে।
রবিউল ইসলাম উক্ত এলাকার হাফেজ প্রামাণিকের ছেলে। তিনি উপজেলার মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
গুলিবিদ্ধ অন্যরা হলেন- সোহেল রানা (৪৫), তার স্ত্রী তমা খাতুন (২৬), কামরুল ইসলাম (৩৭), মুন্নি (২৪), রুনা খাতুন (২৭), মিতা খাতুন (৩০), তৌহিদুল ইসলাম (৩০) এবং তার স্ত্রী মেরিনা (২৫)।
দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সোমবার দিবাগত রাত ১২টার দিকে একদল দূর্বৃত্ত জোর করে রবিউল ইসলামকে বাড়ী থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিবারের লোকজন এবং স্থানীয়রা বাধা দিলে দূর্বৃত্তরা এলোপাথারী গুলি করে। এসময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।
তবে এ ঘটনায় এখনো কোন অভিযোগ বা মামলা হয়নি। কি কারণে কারা এ ঘটনা ঘটিয়েছে পুলিশ খতিয়ে দেখছে। তবে এখনো কিছু জানা যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom