মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু Sarvesh Kushare scripts history, becomes first Indian to win silver in men’s high jump in Commonwealth Games | Commonwealth Games News চট্টগ্রামে এআই ব্যবহার করে নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার Top Ent News, July 27: Ram Kapoor Helped His Father Plan His Death; Delhi HC Orders Kala Hiran Teaser Removal | Bollywood News জুলাইয়ের সম্মিলিত চেতনা রাজনৈতিক ইতিহাসের মূল্যবান সম্পদ: রিজভী ভূঞাপুরে দেড় শতাধিক অবৈধ চায়না জাল জব্দ করে তা জন সম্মুখনে আগুনে পুড়িয়ে ধ্বংস ছাত্রকে মারধর করলো জুয়াড়ি ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪৬ জবির পরিবহন ব্যবস্থায় চালু হচ্ছে জিপিএস ট্র্যাকিং সিস্টেম

মেধাবীদের ল্যাপটপ-ট্যাব পুরস্কার, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়ে প্রবাহের সমাপনী অনুষ্ঠান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৪৮ সময় দেখুন
মেধাবীদের ল্যাপটপ-ট্যাব পুরস্কার, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়ে প্রবাহের সমাপনী অনুষ্ঠান

রাজিব শর্মা
আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, মেধার বিকাশ এবং শিক্ষায় প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে ব্যতিক্রমী সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে প্রবাহ কোচিং সেন্টার। শনিবার দুপুরে নগরের চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাহ কোচিং সেন্টারের পরিচালক খুররাম মুরাদ। সভাপতিত্ব ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আসলাম মাশহাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাদশ ও দ্বাদশ শ্রেণির কোর্স পরিচালক ওমর ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে খুররাম মুরাদ বলেন, শুধু পরীক্ষায় ভালো ফল করাই নয়, একজন শিক্ষার্থীকে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের সময়ের যথাযথ ব্যবহার, নিয়মিত অধ্যয়ন এবং আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করার আহ্বান জানান।

নির্বাহী পরিচালক আসলাম মাশহাদ বলেন, মেধার যথাযথ মূল্যায়ন শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়। শিক্ষার্থীদের সাফল্যের পথ আরও সুগম করতে প্রবাহ কোচিং সেন্টার ভবিষ্যতেও এমন শিক্ষাবান্ধব উদ্যোগ অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যবসায়, সততা, নিয়মিত অনুশীলন এবং ইতিবাচক মানসিকতা ধরে রেখে উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। তারা বলেন, একজন শিক্ষার্থীর প্রকৃত শক্তি তার জ্ঞান, চরিত্র ও পরিশ্রমে নিহিত।

এ সময় মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে তিনটি ল্যাপটপ, পাঁচটি ট্যাব এবং প্রায় ৫০ জন শিক্ষার্থীর হাতে বিভিন্ন পুরস্কার ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাহ কোচিং সেন্টারের সিনিয়র শিক্ষক মোশাররফ হোসাইন, আব্দুল হাকিম, রবিউল আলম মানিক, মাওলানা হাসান, শাহাদাত হোসাইন, জিয়া ও মো. রাসেল। সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন সোহেল রানা ও শাহাদাত স্যার।

শিক্ষার্থীদের স্বপ্নপূরণে উৎসাহ, মেধার স্বীকৃতি এবং শিক্ষার প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলার বার্তা নিয়ে আয়োজিত এ অনুষ্ঠান অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom