শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে উৎসবস্থলের কাছে গোলাগুলি, আহত ১২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৩৯ সময় দেখুন
যুক্তরাষ্ট্রে উৎসবস্থলের কাছে গোলাগুলি, আহত ১২


যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি উৎসবস্থলের কাছে গোলাগুলির ঘটনায় ১২ জন আহত হয়েছেন। এ ঘটনার পর একাধিক সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ।

বিবিসির খবরে বলা হয়েছে, শনিবার (৬ জুন) স্থানীয় সময় ৫ টা ৩৭ এর দিকে ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যালের কাছে গুলির খবর পায় পুলিশ।

টলেডো পুলিশ বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছে, ‘গুলি চলার খবর পাওয়ার পর ওল্ড ওয়েস্ট অ্যান্ড ফেস্টিভ্যালের কাছে পুলিশ সদস্যরা গুলিবিদ্ধ একাধিক ব্যক্তিকে খুঁজে পান।’

টলেডো পুলিশ বিভাগ আরও জানিয়েছে, ‘১০ জন স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং দুজনের অবস্থা আশঙ্কাজনক।’

টলেডোর ডেপুটি পুলিশ চিফ জো বলেছেন, ‘ধারণা করা হচ্ছে দুজন ব্যক্তি অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে এবং তারা সম্ভবত একে অপরকে লক্ষ্য করে গুলি চালাচ্ছিল।’

অনলাইনে শেয়ার করা ফুটেজে দেখা যাচ্ছে, গুলির বর্ষণের সঙ্গে সঙ্গে লোকজন দৌড়াচ্ছে এবং চিৎকার করছে। অনলাইনে শেয়ার করা অন্যান্য ক্লিপে দেখা যায়, দুজনকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং একটি শামিয়ানার কাছে ঘাসযুক্ত এলাকায় বেশ কয়েকজন আহত ব্যক্তি শুয়ে আছেন। তবে বিবিসি ভিডিওটি এখনও স্বাধীনভাবে যাচাই করে দেখেনি।

নিহতদের বয়স ছিল ১৬ থেকে ৬১ বছরের মধ্যে। টলেডোর মেয়র ওয়েড ক্যাপসজুকিভিচ এর আগে স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউটিওিএল-১১ কে জানিয়েছিলেন, তারা সবাই বেঁচে যাবেন বলে আশা করা হচ্ছে।

ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যাল হলো এমন একটি উৎসব যেটা দেশটির অন্যতম বৃহত্তম ঐতিহাসিক জেলায় উদযাপন করা হয়। এবং অনুষ্ঠানটি দুই দিনব্যাপী উদযাপন করা হয়। যেখানে লাইভ মিউজিক, একাধিক খাবারের বাজার, একটি বিয়ার গার্ডেন, হাউস ট্যুর, কেনাকাটা এবং আরও অনেক কিছুর আয়োজন থাকে।

পুলিশ জানিয়েছে, তদন্ত বর্তমানে ডেলাওয়্যার অ্যাভিনিউ এবং রবিনউড অ্যাভিনিউ এলাকাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। উৎসবের ওয়েবসাইটে থাকা একটি মানচিত্র থেকে বোঝা যাচ্ছে, ঘটনাটি সঙ্গীত ও খাবারের এলাকায় ঘটেছিল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom