বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাক্তারদের টেস্ট ও কমিশন বাণিজ্য বন্ধ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘জ্ঞানচর্চার পরিবেশ নষ্ট করতেই লাইব্রেরিতে হামলা করেছে শিবির’ রাজশাহীতে ৩ মাদক সেবীর কারাদণ্ড ডিএমপির হাজারীবাগ ও শেরেবাংলা নগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জন গ্রেফতার জাপানে শক্তিশালী ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ১৩ ‘I Would Be Ashamed’: Translator Emily Wilson Rips Christopher Nolan’s The Odyssey | World News CWG 2026: Gulveer Singh creates history, becomes first Indian to win Men’s 10,000m medal | Commonwealth Games News সিরাজগঞ্জে নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে অনশন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

দৌলতপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও বীজ উৎপাদনে বিপ্লব: স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্য

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৮৯ সময় দেখুন
দৌলতপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও বীজ উৎপাদনে বিপ্লব: স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্য

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ফরিদ আহমেদ

দেশে পেঁয়াজের ঘাটতি মেটাতে ও আমদানি নির্ভরতা কমিয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে ব্যাপক জোর দেওয়া হয়েছে। চাষীদের উদ্বুদ্ধ করতে সরকারের পক্ষ থেকে প্রনোদনা কর্মসুচীর আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন ও পরবর্তীতে বীজ উৎপাদনের (কন্দ) লক্ষে দৌলতপুর উপজেলার চলতি মৌসুমে প্রথম বারের মত ১০ জন কৃষককে মাঝে প্রণোদনা দেওয়া হয়েছে।

চলতি মৌসুমে উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১২ হেক্টর। এরই ধারাবাহিকতায় শনিবার বেলা ১০টার দিকে দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী খলিশাকুন্ডি ইউনিয়নের ‘উত্তর চর খলিশাকুন্ডি’ মাঠে পেঁয়াজ ক্ষেত পরিদর্শন করেন কৃষি বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। মূলত সরকারের দেওয়া প্রণোদনার পেঁয়াজ ক্ষেতসমূহ দেখভাল করা এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন কীভাবে আরও বৃদ্ধি করা যায়, সে বিষয়ে কৃষকদের সাথে পরামর্শ করাই ছিল এই সফরের মূল উদ্দেশ্য।

পরিদর্শন দলে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামার বাড়ি) অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) ড. মোঃ জামাল উদ্দীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস, কুষ্টিয়া খামার বাড়ির পরিচালক ড. শওকত হোসেন ভূঁইয়া, অতিরিক্ত উপপরিচালক (শস্য) ওয়াহিদুজ্জামান।

এ সময় দৌলতপুর উপজেলা কৃষি অফিসার রেহেনা পারভীন এবং উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার আলী আহমেদ ও দৌলতপুর কৃষি সম্প্রসারণ অফিসার এবং খলিশাকুন্ডি ব্লকের উপসহকারি কৃষি অফিসার একরামুল হক।
ছিলিমপুর ব্লকের উপসহকারি কৃষি অফিসার উজ্জল আলী উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা প্রথমে গ্রীষ্মকালীন পেঁয়াজের মাঠ এবং পরবর্তীতে পেঁয়াজ বীজ উৎপাদনের প্রদর্শনী প্লটসমূহ বিস্তারিতভাবে পরিদর্শন করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom